ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @deepikapadukone
আপনাদের একথা জানাতে পেরে খুশি হচ্ছি যে আমাদের বিবাহ আগামী ১৪ ও ১৫ নভেম্বর স্থির হয়েছে। এত বছরে যে ভালবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। শুরু হতে চলা প্রেম, বন্ধুত্ব ও বিশ্বাসের সুন্দর সফরের জন্য আপনাদের আশীর্বাদ চাইছি। অবশেষে সব জল্পনার পর্দা সরিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত কার্ডের আকারে এই ভাষাতেই নিজের বিয়ের কথা ঘোষণা করলেন দীপিকা পাড়ুকোন।
দীপিকা ও রণবীর সিংয়ের বিয়ে নিয়ে দীর্ঘ দিন ধরেই চলছে কানাকানি। বিভিন্ন পত্রপত্রিকা, সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা খবর। কবে তাঁরা বিয়ে করছেন তা নিয়েও চলছিল জল্পনা। সেই জল্পনায় জল ঢাললেন দীপিকা। তবে কোথায় এই বিয়ের অনুষ্ঠান হবে সে সম্বন্ধে কিছুই জানাননি তিনি। আপাতত সেই বিষয়টিকে কৌতূহলের মোড়কেই রাখতে চাইছেন রুপোলী দুনিয়ার এই ২ সেলেব্রিটি হবু দম্পতি।
এই দ্বীপে সারাদিনই পর্যটকদের ভিড় লেগে থাকে। জল পার করে এখানে পৌঁছন পর্যটকরা। সেই ব্যস্ত…
প্রতিবেশি দেশে গিয়ে গুটখার পিক ফেলায় সে দেশের নাগরিকের প্রবল কটুকথার মুখে ভারতীয় পর্যটক। জল…
ভারতের আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করতে এবার বড় ভূমিকা নিচ্ছে রেল। ২০৩০-এর লক্ষ্যপূরণকে পাখির চোখ করেছে…
যাত্রী সুরক্ষায় এক বড় সাফল্য পেল রেল। পদ্মের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…