Entertainment

লন্ডনে গয়না কিনছেন দীপিকা? বিয়ে কি তবে সামনেই!

দেশের ‘মোস্ট ভিআইপি কাপল’-এর বিয়েটা মিস করে গেছে সংবাদমাধ্যম। তাই দ্বিতীয়বার আর কোনও ভুল করতে চাইছে না কেউই। বিরুষ্কার রূপকথার বিয়ের পর নহবত বাজার সম্ভাবনা আছে আরও এক যুগলের। জেন ওয়াই-এর হার্টথ্রব তাঁরা। একজন হলেন রুপোলী পর্দার ‘পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। আর অপরজন রণবীর সিং। ব্যক্তিগত জীবনে রানি দীপিকার হৃদয়ের রাজা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পর বিয়ের ফুল ফোটার পালা দীপবীরের। এমন একটা জল্পনা ছিলই। যা আরও উস্কে দেয় বেশ কিছু ঘটনা।

জন্মদিনে দীপিকাকে বেনারসি শাড়ি উপহার দেন রণবীরের মা। বেঙ্গালুরু থেকে মুম্বই উড়ে গিয়ে দীপিকার বাড়িতে রণবীরের মা-বাবার সঙ্গে গোপন মিটিং সারেন দীপিকার অভিভাবক। তারপর পাত্রপাত্রীসহ দুই পরিবারকে ‘আউটিং’ করতেও দেখা যায়। গুজব ওঠে, বিয়ের তারিখ পাকা করতেই এত গোপন যোগাযোগ বজায় রাখছে দুই পরিবার! সেই গুজবেই এক মণ ঘি পড়ল রণবীরের মা-বাবার সাথে দীপিকার গয়না কেনার ঘটনা সামনে আসায়। সম্প্রতি দীপিকা ঘাড়ে, পিঠে চোট পেয়ে লন্ডনে বিশ্রামে আছেন। প্রেমিক রণবীর এইসময় পাশে থাকতে পারছেননা। তিনি এখন আলিয়া ভাটের সাথে ‘গুল্লু বয়’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। হবু পুত্রবধূকে সঙ্গ দিতে লন্ডনে পাড়ি দিয়েছেন রণবীরের মা-বাবা। সেখানে দীপিকাকে হবু শ্বশুর-শাশুড়ির সাথে গয়না কেনাকাটা করতে দেখা গেছে। তবে কি বিয়ের জন্যই সকলের চোখের আড়ালে গিয়ে কেনাকাটা শুরু করেছেন দীপিকা? সেই জল্পনাতেই এখন শোরগোল পড়ে গেছে বি-টাউনে।

প্রেম, বিয়ে আর চমক। বলিউড হোক বা টলিউড, এটাই এখন তারকাদের নতুন ট্রেন্ড। সেই ট্রেন্ড ধরে রেখেই কি আগামী ৩-৪ মাসের মধ্যে এক হতে চলেছেন দীপিকা ও রণবীর? লাখ টাকার সেই প্রশ্নের উত্তর পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই।

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026