Entertainment

ভারতের ‘মোস্ট স্টাইলিশ’ অভিনেত্রীর পুরস্কার পেলেন পদ্মাবতী দীপিকা

ওয়েস্টার্ন হোক বা ইস্টার্ন, সব ধরণের পোশাকেই তিনি স্বচ্ছন্দ। খোলামেলা পোশাক হোক বা সনাতনি সাজ, সবেতেই তিনি অনন্যা। ‘পিকু’-তে তাঁকে দেখে বলার উপায় ছিল না যে দীপিকা বাঙালি রমণী নন। ‘লাভ আজ কাল’ বা ‘ককটেল’-এর দুষ্টু-মিষ্টি চরিত্রেও একেবারে মানানসই প্রকাশ পাড়ুকোনের মেয়ে। ‘বাজিরাও মস্তানি’ বা ‘পদ্মাবৎ’-এর মতো সিরিয়াস ছবিতে দীপিকার রাজকীয় ‘লুক’ তো এখন ‘হট কেক’-এর থেকেও জনপ্রিয়। যে পোশাক বা অলঙ্কারে সেজে ওঠেন দীপিকা, তাই অনুপ্রাণিত করে ‘জেন ওয়াই’-এর তরুণীদের। সঙ্গে উপরি পাওনা দীপিকার মোহময়ী চাহনি, টোল পড়া এক গাল হাসি। এই দুয়েই কাত দীপিকা পাড়ুকোনের অনুরাগীরা।

সেই অনুরাগই এবার পুরস্কার হয়ে ভরিয়ে দিল দীপিকা পাড়ুকোনের ঝুলি। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে নানা ক্ষেত্রে ‘স্টাইলিশ’ ব্যক্তিত্বদের পুরস্কার প্রদান করা হয়। ‘সেরা অভিনেত্রী’-র পুরস্কার তো আগেই পেয়েছিলেন। এবারে তারা ঝলমলে সেই অনুষ্ঠানে ভারতের সবথেকে ‘স্টাইলিশ অভিনেত্রী’ হিসেবে বিচারক ও ভক্তরা বেছে নিলেন দীপিকাকে। একই মঞ্চে ‘হটকে স্টাইল’-এর জন্য বিশ্বের ১ নম্বর ‘স্টাইল আইকন’-এর শিরোপা ছিনিয়ে নিলেন সোনম কাপুর। টেলি জগতের ‘স্টাইলিশ’ ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত হন ‘বিগ বস’-এর হিনা খান। নতুন মুখদের জয়জয়কারের ভিড়ের মাঝেও নিজের জায়গা ধরে রাখলেন বিগ বি-র পুত্রবধূ। আজও তাঁর অমলিন সৌন্দর্যে মুগ্ধ লক্ষ লক্ষ ভক্ত। ‘টাইমলেস স্টাইল ডিভা’ অর্থাৎ অন্তহীন সৌন্দর্যের পুরস্কার জিতে সে কথাই ফের প্রমাণ করলেন ঐশ্বর্য রাই বচ্চন।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026