Entertainment

প্যারিস ফ্যাশন উইকে অংশ নেওয়ার সুযোগ ছাড়লেন দীপিকা পাড়ুকোন

যাঁরা জীবনে কখনও মডেলিং করেছেন তাঁদের কাছে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়ে সেখানে ব়্যাম্পে হাঁটা একটা স্বপ্ন থেকে যায়। নিদেন পক্ষে সেখানে সামনে থেকে দেখার স্বপ্ন থেকে যায়। অনেক সেলেব্রিটিও এই হাতছানি ছাড়তে পারেননা। কিন্তু সেই সুযোগ সহজে পাওয়া যায়না। ফ্যাশন জগতের অন্যতম সেরা শো হল এই প্যারিস ফ্যাশন শো। সেখানে উপস্থিত থাকার ডাক পেয়েও ছেড়ে দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

বিখ্যাত সংস্থা লুই ভুইতোঁ-এর শোয়ে হাজির থাকার জন্য ডাক পেয়েছিলেন দীপিকা। সংস্থার তরফেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্যারিস যাবেন বলে সব ঠিকঠাকও হয়ে গিয়েছিল। অবশেষে তিনি তা বাতিল করেন। কিন্তু কেন? দীপিকার তরফে জানানো হয়েছে, ফ্রান্সে প্রবেশ করেছে নোবেল করোনা ভাইরাস। সারা বিশ্বের সঙ্গে দীপিকাও এই ভাইরাস নিয়ে আতঙ্কিত। তিনি চান না কোনওভাবে তিনি সংক্রমিত হন। তাই প্যারিসে আপাতত পা দিতে নারাজ দীপিকা।

দীপিকা পাড়ুকোন ৮৩ সিনেমায় নজর কাড়তে চলেছেন। সেখানে তিনি রোমি দেবের চরিত্রে অভিনয় করছেন। ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়েই তৈরি হয়েছে ৮৩ সিনেমাটি। এই সিনেমায় সামনে রাখা হয়েছে ওই দলের অধিনায়ক কপিল দেবকে। কপিলের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। দীপিকা পাড়ুকোনের বাস্তব জীবনের স্বামী। পর্দায় আবার কপিল দেবের স্ত্রী হিসাবে সামনে আসছেন রোমি দেব। যে ভূমিকায় রণবীর পেয়েছেন দীপিকাকে। ফলে রসায়ন দারুণ হওয়ার কথা বলেই মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026