Entertainment

বিয়ে করছেন আলিয়া, মুখ ফস্কে বলে ফেললেন দীপিকা

রণবীর কাপুর ও আলিয়া ভাটের মধ্যে একটা প্রেমের সম্পর্কের কথা অনেকেরই জানা। আলিয়া খোলাখুলিই বলেছেন তিনি রণবীরকে বিয়ে করতে চান। রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু সিংয়ের সঙ্গেও আলিয়াকে বেশ কয়েকবার দেখা গেছে। কিন্তু তাঁরা যে বিয়ে করবেন এমন কথা আলিয়া বা রণবীর কখনও বলেননি। কিন্তু এ বছরের শুরুর দিকে রটে গিয়েছিল রণবীর-আলিয়ার বিয়ের কথা। এবার কিন্তু আলিয়ার বিয়ের কথা প্রকাশ্যেই বলে ফেললেন আলিয়ার বন্ধু দীপিকা পাড়ুকোন।

দীপিকা পাড়ুকোন যে কথাটা বলতে চাননি তা পরিস্কার। মুখ ফস্কে বলে ফেলেও পরে তা ধামা চাপা দেওয়ার সব চেষ্টা তিনি করেন। কিন্তু তাতে কাজ হয়নি। কারণ সাক্ষাৎকারের মাঝে একথা বলে ফেলার পর সকলেই শুনে ফেলেছিলেন তিনি কী বলেছেন। ফলে সকলেই দুইয়ে দুইয়ে চার করে নেন। দীপিকার এমন কথার ওই অনুষ্ঠানে হাজির আলিয়া প্রতিবাদও করেন।

রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বিজয় দেবেরাকোন্ডা ও আয়ুষ্মান খুরানা। এই ৫ জনকে নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান চলছিল। সেখানেই বিজয়কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলিউডের কোন কোন অভিনেতা, অভিনেত্রীর থেকে পরামর্শ নিতে চাইবেন। বিজয় বলেন এটা বলতে তাঁর কোনও সংকোচ নেই যে তাঁর ২ খুব পছন্দের মানুষ দীপিকা ও আলিয়া। তবে দীপিকার বিয়ে হয়ে গেছে। একথার পরই দীপিকা আগ বাড়িয়ে আচমকা বলে ফেলেন, আর আলিয়া বিয়ে করতে চলেছেন।

আলিয়া কথাটা শুনেই প্রতিবাদ করেন। দীপিকার কাছে জানতে চান কেন তিনি এমন একথা ঘোষণা করে বসলেন? দীপিকা এবার হয়তো বুঝতে পারেন কী বলতে তিনি কী বলে ফেলেছেন। তাহলে উপায়! ধামাচাপা দিতে হবে তো! দ্রুত দীপিকা বলে ওঠেন, তিনি এমনি বলছিলেন বিষয়টি। বলে হাসতে শুরু করেন। কিন্তু হেসে বিষয়টি সত্যিই ধামাচাপা তিনি দিতে পারেননি। দ্রুত আলিয়ার বিয়ের কথা ছড়িয়ে পড়ে। তবে পাত্রের কথা কেউ জানতে পারেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026