Entertainment

দীপিকা পাড়ুকোনের ছোট্ট কথায় দেশ জুড়ে হাসির রোল

দীপিকা পাড়ুকোনের ওপর কী তাঁর স্বামী রণবীর কাপুরের প্রভাব পড়তে শুরু করেছে? এই প্রশ্নই এখন ঘুরঘুর করছে নেট জগতে। রণবীর বেশ হাসিখুশি মানুষ। সব সময় বুদ্ধিদীপ্ত ব্যঙ্গবিদ্রূপ করতে পছন্দ করেন। মজা করেন। দীপিকারও কী সেই ছোঁয়া লাগল? অন্তত মুম্বই বিমানবন্দরে যা ঘটল তারপর তো সেটাই মনে করছেন নেটিজেনরা। একটি ছোট্ট ৪ সেকেন্ডের ভিডিও দেখে গোটা দেশে এখন হাসির রোল উঠেছে।

মু্ম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন দীপিকা। পরনে সাদা টপ ও চকমকে রূপোলী প্যান্ট। হাতে কালো রঙের মানানসই ভ্যানিটি ব্যাগ। চোখে কালো রোদ চশমা। সে সময় বেশ কয়েকজন চিত্রগ্রাহক তাঁর ছবি তুলছিলেন। তাঁদের মন রেখে হাসি মুখে তাঁদের পোজও দেন দীপিকা। তারপর গাড়ির দিকে এগোন। দীপিকার সেই হাসি মুখের ছবি তোলার পরও এক চিত্রগ্রাহক ক্রমশ তাঁর সঙ্গেই তাঁর গাড়ির একদম কাছে চলে আসেন। এভাবে তাঁর সঙ্গে সঙ্গে তাঁর গাড়ির দিকে চিত্রগ্রাহককে এগোতে দেখে শেষে আর চুপ থাকতে পারেননি দীপিকা। হাসতে হাসতে হিন্দিতে বলে ফেলেন, আজা, ব্যাঠ জা। অর্থাৎ এসো, বসে পড়ো। গাড়ির দিকে হাত তুলে একথা হাসতে হাসতেই বলেন রণবীর ঘরণী। তারপর গাড়িতে চড়ে বেরিয়ে যান।

নেট মিডিয়ার জামানায় ভিডিওটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি। এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সাড়া ফেলে নেটিজেনদের মধ্যে। তারপরই দীপিকার এই রসবোধ নিয়ে হৈচৈ পড়ে যায়। ভিডিও দেখে অনেকেই হাসি চেপে রাখতে পারেননি। অনেকেই বলছেন, তাহলে স্বামী রণবীরের প্রভাব দীপিকার ওপরও পড়তে শুরু করেছে। তিনিও ঠাট্টার ছলে কথা বলছেন। একজন তো রণবীরকে উদ্দেশ্য করে বলেছেন, ওহ মাই গড! দীপিকা ঠিক তোমার মত হয়ে যাচ্ছেন! সব কিছুকে ছাপিয়ে একজন ফ্যান তো বলেই ফেলেছেন যে দীপিকাও তাহলে ঠাট্টা করতে জানেন। তিনিও হাসিখুশি, যদিও তাঁর এই হাস্যরস আন্ডাররেটেডই থেকে গেল! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026