Entertainment

বুকচেরা ক্রিম গাউন আর দানব বো, চমকে দিলেন দীপিকা পাড়ুকোন

৭২ তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যখন কাঞ্জিভরম পরে গোটা দুনিয়াকে চমকে দিলেন কঙ্গনা রানাওয়াত, সেখানে কম গেলেন না দীপিকা পাড়ুকোন। রণবীরের ঘরণী কানে গিয়ে পৌঁছন গত বৃহস্পতিবার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দীপিকা জানিয়ে দেন তাঁর হাতে আর বেশি সময় নেই। হোটেলে ঢুকেই রেড কার্পেটের জন্য তৈরি হতে হবে তাঁকে। ফলে তাঁর জন্য বড় চ্যালেঞ্জ ছিল সফরের ক্লান্তি যেন মুখে বা শরীরে ছাপ না ফেলতে পারে। পারেওনি। রেড কার্পেটে তাঁকে ঘিরে ছবি শিকারিদের ক্লিক থামতেই চায়নি।

বিশাল ক্রিম রঙের গাউন। সামনে বুকের কাছে চেরা, উন্মুক্ত। পিছনের দিকে গাউনের শেষ প্রান্ত লুটিয়ে আছে অনেক দূর পর্যন্ত। তিনি হাঁটলে তাই পিছন থেকে বেশ কয়েকজনকে ওই গাউন তুলে নিয়ে তাঁর সঙ্গে হাঁটতে হচ্ছে। ডিজাইনার পিটার দুন্দাসের ডিজাইন করা এই পোশাক দীপিকা পরার পর তাঁকেও হাতে ধরেই হাঁটতে হয়েছে। তবে গাউনের সঙ্গে এদিন তাঁর পোশাকের মূল আকর্ষণ ছিল কোমরের কাছে আটকে থাকা অতিকায় একটি বো। সাধারণত বো বস্তুটি পুরুষরা গলায় পরে থাকেন। সেটি হয় ছোট, মানাসই। সেই বো-কেই এদিন বিশাল আকৃতি দিয়ে এক সুন্দরীর পোশাকের অভিনবত্বে নিয়ে গেলেন পিটার।

দীপিকার মেকআপ নিয়েও আলোচনার শেষ নেই। বিশেষত তাঁর চোখের আইলাইনার। সেই সঙ্গে পনিটেল। সব মিলিয়ে এদিন রেড কার্পেটে সৌন্দর্যের আগুন ঝরালেন ভারতের এই সুন্দরী বলিউড তারকা। যা দেখে অভিভূত তাঁর স্বামী রণবীরও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026