প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন দীপক চাহর, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @deepak_chahar9
চেন্নাই আইপিএল প্লে অফ-এ কোয়ালিফাই করে গিয়েছে। তবে তালিকার ১ নম্বরে থাকার লড়াইয়ে তাদের এদিন পঞ্জাবকে হারাতে হত। সেটা করতে পারেনি তারা। পঞ্জাব দাপটের সঙ্গে জিতে যায় ম্যাচ।
চেন্নাই হারলেও দিনটা তাদের জন্য অন্য কারণে স্পেশাল হয়ে রইল। স্পেশাল হয়ে রইল চেন্নাইয়ের অন্যতম ভরসা দীপক চাহরের জন্যও। এদিন খেলার শেষে দীপক দলের জার্সিতেই গ্যালারিতে চলে আসেন। সেখানে তখন অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বান্ধবী।
দীপক তাঁর সামনে আচমকাই হাঁটু গেড়ে বসে পড়েন। হাতে ছিল আংটি। একদম ফিল্মি কায়দায় বিয়ের প্রস্তাব দেন বান্ধবীকে। চমকিত হয়ে যান সুন্দরী তরুণী।
সময় নষ্ট না করে দীপকের প্রস্তাবে সম্মতি জানান তিনি। আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন। আশপাশে দাঁড়ানো সকলে তখন হাততালি দিতে থাকেন। দীপক ও তাঁর বাগদত্তার জীবনের এই বিশেষ মুহুর্তকে উপভোগ করেন তাঁরাও। অভিনন্দনও জানান ২ জনকে।
আনন্দ ২ জনকেই তখন পাগল করে দিয়েছে। প্রেমের জোয়ারে ভাসা ২ তরুণ হৃদয় একে অপরকে বার বার জড়িয়ে ধরতে থাকেন আনন্দে। হাসি ২ জনের মুখেই লেপ্টে ছিল।
সেই সম্পূর্ণ মুহুর্তের ভিডিও ট্যুইট করেছে চেন্নাই সুপার কিংস তাদের ট্যুইটার হ্যান্ডলে। সকলেই ২ জনকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে বান্ধবীটি কে তা জানা যায়নি। তাঁর নামও জানা যায়নি।
বিয়ের প্রস্তাব যখন দীপক এভাবে গ্যালারিতে সকলের সামনে নাটকীয় ভঙ্গিতে দিয়েছেন তখন নামটাও হয়তো তিনিই জানাতে চলেছেন। অন্তত এমনই মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…