দাউদ করাচিতে, দাবি টিভি চ্যানেলের

পাকিস্তানেই রয়েছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। একটি স্টিং অপারেশনে এমনই দাবি করল একটি টিভি চ্যানেল। পাকিস্তানের করাচিতে যে বাড়িতে দাউদ রয়েছেন সেই বাড়ির ঠিকানাও জানিয়ে দিয়েছে তারা। করাচির ক্লিফটন এলাকার ডি-৩, ব্লক-৪ বাংলোটি দাউদের ঠিকানা বলে ভিডিওটিতে দাবি করেছে তারা। এমনকি তাদের দাবি, দাউদ যে সেখানে রয়েছেন তা এলাকার সকলেরই জানা। অনেকদিন আগে থেকেই দাউদ পাকিস্তানে আত্মগোপন করে আছে বলে দাবি করে আসছে ভারত। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিমকে ভারতে ফেরানোর জন্য বহুবার পাকিস্তানের কাছে তথ্য প্রমাণ সহ আবেদন জানিয়ে এসেছে নয়াদিল্লি। কিন্তু পাক সরকার দাউদের পাকিস্তানে থাকার কথা বারবারই অস্বীকার করে এসেছে। এদিনের স্টিং অপারেশনের হাত ধরে ভারত সরকার ফের নওয়াজ সরকারকে একই আবেদন করতে চলেছে বলে খবর।

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026