World

করোনা সংক্রমণের শিকার দাউদ ইব্রাহিম, ভর্তি হাসপাতালে

এবার আন্ডারওয়ার্ল্ডেও করোনার থাবা। করোনা আক্রান্ত ডন দাউদ ইব্রাহিম। যদিও তা অস্বীকার করেছে তার ভাই।

নয়াদিল্লি : গোয়েন্দা রিপোর্ট বলছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম করোনা সংক্রমণের শিকার। দাউদ ও তার স্ত্রী, ২ জনই করোনা পজিটিভ। পরীক্ষায় তেমনই ধরা পড়েছে। করোনা সংক্রমিত হওয়ার পরই সস্ত্রীক পাকিস্তানের করাচির একটি সেনা হাসপাতালে ভর্তি হয় দাউদ। রিপোর্ট এটাও জানায় যে দাউদের ব্যক্তিগত দেহরক্ষীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যদিও এটা সত্যি নয় বলেই দাবি করেছে দাউদের ভাই।

সংবাদ সংস্থা আইএএনএস-কে দাউদের ভাই আনিস জানিয়েছে, তারা পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহিতে ব্যবসা করছে ঠিকই, তবে তাদের পরিবারের কেউ করোনায় আক্রান্ত নয়। সকলে ভাল আছে। যদিও আনিস ফোনে কোথা থেকে কথা বলছে তা সংবাদ সংস্থাকে জানায়নি। জিজ্ঞাসা করা হলে সে সময় চুপ করে থাকে আনিস।

ভারতের মোস্ট ওয়ান্টেড ফেরার আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ভারত অনেকদিনই হাতে পাওয়ার চেষ্টা চালাচ্ছে। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। ভারত বারবারই জানিয়েছে পাকিস্তানে রয়েছে দাউদ ও তার পরিবার। কিন্তু ইসলামাবাদ ততবারই অস্বীকার করেছে তাদের দেশে দাউদের উপস্থিতি। প্রসঙ্গত দাউদ ইব্রাহিমের মেয়ে মাহরুখের সঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলের বিয়েও হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026