ফের বোমা ফাটাল হেডলি

ফের বোমা ফাটাল মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলি। মুম্বই হামলার কিছুদিন পর পাকিস্তানে তার বাড়িতে এসেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এদিন মুম্বইয়ের একটি আদালতে ভিডিও কনফারেন্স মারফত সাক্ষ্য দিতে গিয়ে এমনই দাবি করে হেডলি।

তার দাবি মুম্বই হামলার একমাস পরে তার বাবার মৃত্যু হয়। বাবার শেষকৃত্যে না হলেও তার কয়েকদিনের মধ্যেই তার বাড়িতে সমবেদনা জানাতে আসেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

হেডলি আরও জানিয়েছে, তার সঙ্গে লস্কর-ই-তৈবার যোগাযোগের কথা তার বাবা জানতেন। তিনি ছেলের এই লস্কর যোগ পছন্দ করতেন না। পাকিস্তানে তার ভাই ও এক বন্ধুও লস্করের সঙ্গে তার যোগাযোগের কথা জানতেন বলে দাবি করেছে হেডলি।

হেডলির দাবি, শৈশাবস্থা থেকেই ভারতের প্রতি তার ঘৃণা জন্মেছিল। ভারতের বড় ধরণের ক্ষতি চাইত সে। ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় বিমান থেকে ছোঁড়া বোমা তার স্কুলের ওপর আছড়ে পড়েছিল। এই ঘটনার পর ভারতের প্রতি তার ঘৃণা আরও বেড়ে যায়।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026