SciTech

দেশে এই প্রথম শুরু হল আকাশ বাঁচাতে রাত আকাশের রক্ষাকবচ

রাতের আকাশকে রক্ষা করতে হবে। এজন্য প্রয়োজনীয় উদ্যোগের প্রয়োজন। আর সেই উদ্যোগ এবার শুরু হল এই দেশেই। তাও আবার এই প্রথম।

রাতের আকাশকে রক্ষা করতে হবে। তা তো এমনি হবে না! এজন্য দরকার বিশেষ উদ্যোগ। তবে রাতের তারা ঝলমলে আকাশকে রক্ষা করার কথা এর আগে ভারতে ভাবা হয়নি। সেই উদ্যোগ এবার প্রথম নেওয়া হল।

আগামী ৩ মাসের মধ্যেই প্রথম উদ্যোগের কাজ শেষ হবে। তৈরি হয়ে যাবে রাত আকাশের রক্ষাকবচ। যাকে বলা হচ্ছে নাইট স্কাই স্যাংচুয়ারি। এই উদ্যোগে শামিল হয়েছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক।

লাদাখের চানথাং অভয়ারণ্যে এই রাত আকাশের রক্ষাস্থল তৈরি করা হচ্ছে। এখানেই রয়েছে ভারতের কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি। সারা বছর এই জায়গা থাকে শুকনো এবং ঠান্ডা।

এখানেই বসানো হচ্ছে বিভিন্ন শক্তিশালী টেলিস্কোপ। যার মধ্যে রয়েছে অপটিক্যাল টেলিস্কোপ, গামা রে টেলিস্কোপ এবং ইনফ্রারেড টেলিস্কোপ। এরফলে ভারতে অ্যাস্ট্রো ট্যুরিজম বা মহাকাশ পর্যটন জনপ্রিয় হবে বলেও মনে করা হচ্ছে।

রাতের আকাশকে রক্ষা করতে চড়া আলো বা আলোকসজ্জাকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। তাতে রাতের আকাশের নিজস্ব মোহময় রূপ বজায় থাকবে।

আশপাশে অন্য আলো না থাকলে রাতের আকাশকে পরিস্কারভাবে দেখা যাবে। আর এই অ্যাস্ট্রো ট্যুরিজমের জন্য যে জায়গাকে বেছে নেওয়া হয়েছে তার আশপাশে লোকালয় না থাকায় বিষয়টিকে এভাবে তুলে আনা অনেক সহজ হয়েছে। এতে লোকালয় থেকে আলো আকাশের নিজস্বতাকে নষ্ট করবে না। রক্ষা পাবে রাতের আকাশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026