State

১৫ ডিসেম্বর থেকে ফের পুরোদমে চালু হতে চলেছে টয় ট্রেন

দার্জিলিংয়ের হেরিটেজ আখ্যা পেয়েছে টয় ট্রেন। কেউ দার্জিলিং বেড়াতে যাবেন আর টয় ট্রেনে চড়বেন না, তা কি হয়! সেই ঐতিহ্যবাহী প্রাচীন টয় ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল মোর্চার আন্দোলনে। শিলিগুড়ি থেকে ঘুম, টয় ট্রেনের এই পাহাড়ি সর্পিল গতিতে দাঁড়ি পড়ে গত ১৫ জুন থেকে। থেমে যায় শম্বুক গতির দুরন্ত বিনোদন। দীর্ঘ আন্দোলনের পর হালে আংশিকভাবে শুরু হয়েছিল টয় ট্রেনের পথচলা। তবে পুরোদমে চালাতে সাহস পাচ্ছিল না প্রশাসন। অবশেষে তা চালু হতে চলেছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই আগামী ১৫ ডিসেম্বর থেকে টয় ট্রেন চালু নিয়ে জিটিএ, নবান্ন ও রেল কর্তৃপক্ষের মধ্যে কথাবার্তা সম্পূর্ণ হয়েছে। এখন শুধু ১৫ ডিসেম্বরের অপেক্ষা। আগামী ২৭ ডিসেম্বর থেকে পাহাড়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক উৎসব। তার আগে দার্জিলিংয়ের অন্যতম প্রধান আকর্ষণ টয় ট্রেন চালু করতে মরিয়া ছিল নবান্ন। যা উৎসবের রংকে আরও উজ্জ্বল করবে। সেই উদ্দেশ্য সফল হতে চলেছে। পূরণ হতে চলেছে পর্যটকদের আশাও। ফের চালু হচ্ছে টয় ট্রেনের পথচলা।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026