SciTech

হাতির চেয়েও জোরে চেঁচায় নখের আকারের এই খুদে মাছ

একটি হাতির চেয়েও জোরে চেঁচায় এই মাছ। তাও যদি সে মাছের তেমন একটা দশাসই চেহারা হত। তা কিন্তু নয়। বরং তার আকার মানুষের একটা নখের সমান।

এই খুদে এমন চেঁচাতে পারে! দেখে কেউ বিশ্বাস করবেননা। যতক্ষণ না কেউ নিজে শুনবেন ততক্ষণ বিশ্বাস করা কঠিনও। চেহারা তেমন একটা বিশাল হলে তাও সকলে মেনে নিতে পারতেন এ মাছ হাতির চেয়েও জোরে চেঁচাতে পারে।

হাতি যখন জোরে চেঁচায় তার যে শব্দ হয়, এই অতি ছোট্ট মাছটি তার চেয়েও জোরে শব্দ বার করে। কত জোরে শব্দ বার করতে পারে সে?

বিজ্ঞানীরা জানাচ্ছেন এ মাছ যখন শব্দ করে তখন তা ১৪০ ডেসিবল মাত্রা ছাড়িয়ে যায়। প্রসঙ্গত হাতি জোরে শব্দ করলে তার মাত্রা হয় ১২৫ ডেসিবলের মত।

ওইটুকু অর্ধেক ইঞ্চি আকারের একটি মাছের এই অসামান্য ক্ষমতা সকলকেই অবাক করেছে। এ মাছের শব্দ কেমন তা আরও একটু পরিস্কার হবে অন্য একটি উদাহরণে।

একজন মানুষ যদি ১০০ মিটার দূরে দাঁড়িয়ে একটি এরোপ্লেনকে জমি থেকে উড়তে দেখেন, তাহলে সেই উড়ানের একটি জোড়াল শব্দও তাঁর কানে আসবে। এ মাছের আওয়াজ করার ক্ষমতা তার চেয়েও বেশি।

মায়ানমারে এই মাছের দেখা পাওয়া যায়। এরা সাধারণত অগভীর জলে থাকতে পছন্দ করে। নাম ডানিওনেলা সেরেব্রাম। জীবজগতে অনেক প্রাণিই তার মত করে আওয়াজ করে। কিন্তু আকারে এতটা ক্ষুদ্র হয়েও এমন তীব্র শব্দ বার করার ক্ষমতা জীবজগতে এক অতি আশ্চর্য বৈ তো নয়।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026