National

বিজেপিতে যোগ দিলেন দালের মেহেন্দি

বিজেপি হোক বা কংগ্রেস। বিনোদন জগতের অনেক বড় বড় নাম যোগ দিচ্ছেন এই ২ দলে। রাজ্যে তৃণমূলেও যোগ দিয়েছেন অনেক বিনোদন জগতের তারকারা। তেমনই এক দেশ তো বটেই, এমনকি বিশ্বখ্যাত পাঞ্জাবি পপ গায়ক দালের মেহেন্দি এবার যোগ দিলেন বিজেপিতে।

যে মানুষটা পঞ্জাবের একেবারে নিজস্ব সংস্কৃতি ভাংরাকে পপের সঙ্গে মিশিয়ে গোটা বিশ্বে জনপ্রিয় করেছেন। সেই দালের মেহেন্দির নাম এখন দেশের সকলেরই জানা। তাঁর তূণক তূণক তুন বা বোলো তা রা রা আজও মানুষের কানে বাজে। সেই দালের মেহেন্দি শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে নাম নথিভুক্ত করলেন।

বিজেপিতে যোগ দিলেন দালের মেহেন্দি, ছবি – আইএএনএস

শুক্রবার দিল্লিতে বিজেপি কার্যালয়ে দালের মেহেন্দিকে দলে বরণ করে নেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় গোয়েল। বিজেপি এবার পঞ্জাবে আর এক গায়ক হংস রাজ হংসকে প্রার্থী করছে। সেই হংস রাজ হংসও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিতি ছিলেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন।

বিজেপিতে যোগ দেওয়ার পর খুব স্বাভাবিক একটা প্রশ্ন সামনে এসেছে। দালের মেহেন্দি কোথা থেকে বিজেপির টিকিটে নির্বাচন লড়তে চলেছেন? প্রশ্ন উঠছে কারণ ইদানিংকালে যে কজন তারকা কোনও দলে নাম লিখিয়েছেন তাঁরা কোথাও না কোথাও থেকে সেই দলের প্রার্থীও হয়েছেন। ফলে দালের মেহেন্দি কোথা থেকে প্রার্থী হবেন সে প্রশ্ন উঠবেই। তবে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026