হোয়াইট হাউসে দলাই লামা

চিনকে চাপে রাখতে ফের নয়া চাল চালল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেখা করলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে। হোয়াইট হাউসেই তাঁকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে আমেরিকা সফররত তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে চিন এক নির্বাসিত বিচ্ছিন্নতাবাদী বলে ব্যাখ্যা করে। কোনও দেশ তাঁকে আমন্ত্রণ জানালে বা দেশের শীর্ষ নেতা তাঁর সঙ্গে দেখা করতে চাইলে প্রকাশ্যেই তা নিয়ে উষ্মা প্রকাশ করে চিন। ফলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দলাই লামার সাক্ষাৎ যে চিন ভাল চোখে নিচ্ছে না তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্য বিস্তারের মরিয়া চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমেরিকা। চিনের আশপাশের দেশগুলিও চিনের এই দাদাগিরি মেনে নিতে পারছে না। ফলে তারাও বিরোধিতার সুর চরমে তুলেছে। এই অবস্থায় কিন্তু নিজেদের অবস্থানে অনড় রয়েছে চিন। বরং পাল্টা আমেরিকাকেই দক্ষিণ চিন সাগরে হুমকির মুখে ফেলে দিচ্ছে তারা। ফলে দক্ষিণ চিন সাগরকে কেন্দ্র করে দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। অন্যদিকে ভারতকে এনএসজি গোষ্ঠীর সদস্য হতে দেওয়া নিয়ে আমেরিকা চাপ দিলেও চিন উল্টো সুর গাইছে। ফলে থমকে রয়েছে ভারতের এনএসজিতে প্রবেশ। এ নিয়েও মার্কিন মুলুকের একটা ক্ষোভ রয়েছে। এই অবস্থায় দলাই লামার সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাত আসলে মার্কিন প্রেসিডেন্টের চিনের ওপর পাল্টা চাপ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026