World

দলাই লামা কার্ড ব্যবহার করলে ফল ভুগতে হবে ভারতকে, হুমকি চিনা সংবাদমাধ্যমের

ভারত যদি দলাই লামা কার্ড বারবার ব্যবহার করতে থাকে তবে তার মূল্যও চোকাতে হবে তাদের। এদিন সরাসরি ভারতকে হুমকি দিয়ে একথা জানিয়ে দিল চিনের সরকারি সংবাদমাধ্যম।

হালে শেষ হওয়া তিব্বতি ধর্মগুরু দলাই লামার ভারত সফর, বিশেষত অরুণাচল প্রদেশ সফর নিয়ে চিন একটানা ভারত বিরোধী বক্তব্য পেশ করে গেছে। সেসব কার্যত হুমকিরও রূপ নিয়েছে কখনও কখনও। কিন্তু ভারত পাত্তা না দিয়ে চুপ ছিল।

দলাই লামা ফেরত যাওয়ার পরও চিন যে ফুঁসছে তা তারা আবার প্রমাণ করে অরুণাচল প্রদেশের ৬টি জায়গার নাম বদলে নতুন নামকরণ করে। এক্ষেত্রে অবশ্য মুখ খুলেছে ভারত। তবে সেখানেও তোয়াক্কা না করার গন্ধ।

ভারত জানিয়ে দেয় যে কেউ যদি ভারতের কোনও জায়গার নাম নিজের ইচ্ছেতে পাল্টায় তাতে ভারতের কিছু যায় আসে না। তাদের ওই জায়গার ওপর আইনি অধিকার যেমন আছে তেমনই থাকবে। এতেই আরও খেপেছে চিন। বিশেষজ্ঞদের মতে, তাই এবার সরাসরি ভারত দলাই লামাকে কার্ড হিসাবে ব্যবহার করছে বলে দাবি করে বসেছে তারা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026