ফাইল : দলাই লামা
দ্বিপাক্ষিক সম্পর্কে বিচ্ছেদের পরিস্থিতি এড়াতে ভারতের চিনের মৌলিক উদ্বেগের বিরুদ্ধে যাওয়া থেকে বিরত থাকা উচিত। সোমবার কার্যত হুমকির সুরেই একথা জানিয়ে দিল চিন। গত ১৭ মার্চ রাজগিরে বৌদ্ধধর্ম সংক্রান্ত একটি সেমিনারের উদ্বোধন করতে ভারতে পা রাখেন তিব্বতি ধর্মগুরু ৮১ বছরের দলাই লামা। আগে থেকেই দলাই লামাকে ভারতে আসতে দেওয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছিল চিন। কিন্তু চিনের সেই ওজর আপত্তিকে পাত্তা না দিয়েই ভারত দলাই লামাকে সাদরে দেশের মাটিতে পা রাখতে দেয়। তারপর থেকেই ফুঁসছিল চিন। কারণ এর আগেও অরুণাচলে দলাই লামার আসা নিয়ে আপত্তি জানিয়েও কোনও কাজ হয়নি। চিনের সেই হুঁশিয়ারিকেও ফুঁৎকারে উড়িয়ে অরুণাচলে দলাই লামাকে আসতে দেয় ভারত সরকার। তারপর রাজগির আগুনে ঘৃতাহুতির সমান। সোমবার আর চুপ থাকতে পারলনা চিন। এবার দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হওয়ার হুমকিও ছুঁড়ে দিল বেজিং।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…