State

পোস্টাল খামে ‘দলমাদল’

ভারতীয় ডাক টিকিটে বা খামে দেশের ঐতিহাসিক জায়গা বা খ্যাতনামা ব্যক্তিত্বদের তুলে ধরার পরম্পরা আজকের নয়। দীর্ঘদিন ধরেই ভারতীয় ডাক বিভাগ একাজ করে চলেছে। দেশের উল্লেখযোগ্য কর্মকাণ্ডও ডাক টিকিটে নিজের জায়গা করে নিয়েছে বিভিন্ন সময়ে। অবশ্য সময় বদলেছে। চিঠি লেখা এখন কার্যত ইতিহাসে পরিণত হয়েছে। মেল বদলে এসেছে ই-মেল। মুহুর্তের এই যুগে চিঠি লিখে সেই চিঠি খরচ করে পোস্ট করে তারপর গালে হাত দিয়ে বসে থাকা, কবে পৌঁছবে সেই চিঠি! কবে আসবে উত্তর! জাস্ট অসম্ভব! তবু ভারতীয় ডাক ব্যবস্থা এখনও বর্তমান। পোস্ট অফিসে এখন মানুষ যান টাকা জমা দিতে বা তুলতে। একরকম ব্যাঙ্কে পরিণত হয়েছে ডাকঘরগুলো। চিঠি পোস্ট করতে বা স্ট্যাম্প কিনতে সারাদিনে একজনও আসেন কিনা সন্দেহ। কিছুক্ষেত্রে রেভিনিউ স্ট্যাম্প কিনতে মানুষ হাজির হন ডাকঘরে। এর বাইরে সারাদিনে দেশ জুড়ে কটা স্ট্যাম্প বিক্রি হয় তাও হয়তো গুণে বলে দেওয়া যায়।

তবে ডাক ব্যবস্থা তাদের কাজ কিন্তু নিরন্তর চালিয়ে যাচ্ছে। যেমন কদিন আগেই বাঁকুড়ায় একটি অনুষ্ঠানে প্রকাশিত হল দলমাদল কামানের ছবি দেওয়া পোস্টাল খাম। দক্ষিণবঙ্গের পোস্ট মাস্টার জেনারেলের হাত ধরে সেই পোস্টাল খাম সর্বসাধারণের জন্য প্রকাশিত হল। বিষ্ণুপুরের ইতিহাসের এক অন্যতম নিদর্শন দলমাদল। দলমর্দন থেকে অপভ্রংশের শিকার হয়ে নাম বদলে কামান এখন দলমাদল। যে বিশাল কামানকে ইংরাজ আমলে একটি বেদী করে নিদর্শন হিসাবে সংরক্ষিত করে খোদ ইংরাজরাই। সেই বিখ্যাত দলমাদল এবার জায়গা পেল ভারতের পোস্টাল খামে।

News Desk

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026