World

বাড়ির পোষা সিংহ পিষে মারল মালিককে

২০১৬ সালে সিংহটিকে বাড়িতে নিয়ে আসেন মিশাল প্রসেক। নিজের বাড়ির পিছনের বাগানে একটি বিশাল খাঁচা তৈরি করে সেখানে রাখেন সিংহকে। পোষ মানান সেটিকে। গত বছর ওই পোষা সিংহের সঙ্গিনী হিসাবে নিয়ে আসেন এক সিংহীও। তাকেও পোষ মানান যুবক প্রসেক। তখন কী আর জানতেন এত কষ্ট করে পোষ মানানো সিংহই শেষ করে দেবে তাঁর জীবন। কিন্তু এমনটাই হয়েছে। পোষা সিংহের খাঁচার মধ্যে ছেলে প্রসেককে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন তাঁর বাবা। ছেলের নিথর দেহ দেখে বুঝতে পারেন কী হয়েছে। দ্রুত খবর দেন পুলিশে।

পুলিশ এসে দেখে খাঁচাটি ভিতর থেকে বন্ধ। খাঁচার মধ্যে পড়ে আছে প্রসেকের দেহ। আর তাঁর পোষা সিংহ খাঁচায় ঘুরে বেড়াচ্ছে। অবশেষে সিংহটিকে গুলি করে হত্যা করে প্রসেকের দেহ খাঁচা থেকে বার করে আনা হয়।

পুলিশ জানাচ্ছে, প্রসেকের দেহ বার করতে হলে সিংহটিকে গুলি করে মারা ছাড়া আর কোনও রাস্তা তাদের হাতে ছিলনা। ঘটনাটি ঘটেছে চেক রিপাবলিকের জেচভ গ্রামে। এখানেই তাঁদের বিশাল বাড়ির পিছনের বাগানে সিংহ পুষেছিলেন প্রসেক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026