নতুন প্রজাতির টিকটিকি, ছবি - আইএএনএস
এখনও কিছু নতুন প্রাণির দেখা মেলে যা মানুষের আগে চেনা ছিলনা। মানুষ তা আগে দেখেনি। এমনই এক নতুন প্রাণির দেখা মিলল। যা মিলল এ দেশেই।
কেরালায় এই প্রাণিটির দেখা মিলেছে। উত্তর কেরালার সমুদ্র পাড়ের ঘন জঙ্গলে এই প্রাণির দেখা মিলেছে। এটি জঙ্গল হলেও এখানে কিছু জায়গা মানুষ আলাদা করে সাজিয়েছে। সেখানে বাগান বানিয়েছে। তবে এই জঙ্গলের মধ্যে এমন এক প্রাণির যে দেখা মিলবে তা কেউ ভাবেননি।
প্রাণিটি টিকটিকি প্রজাতির। তবে টিকটিকি নয়। তার চেয়ে অনেকটাই বড়। যা মাটিতে ঘুরে বেড়ায়। গেকো গোষ্ঠীর হলেও তা একদম নতুন রকম। এমন গেকো আগে কেউ দেখেননি।
এখানে জঙ্গল ছাড়াও রয়েছে ছোট ছোট পাহাড়ের সারি। কোঝিকোড় থেকে ১২০ কিলোমিটার দূরে এই জঙ্গলটি চারিদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা।
এখানে নানা সময় বিজ্ঞানীরা নানা প্রাণির খোঁজ করে বেড়ান। এমনও মনে করা হয় এখানে এত নতুন প্রাণির দেখা মেলে যে এখনও অনেক প্রাণির দেখা মেলাই যেন বাকি রয়েছে।
এই নতুন গেকোর খোঁজ পাওয়ার পর তা যে বিশ্বের জন্য অনন্য এক আবিষ্কার তা বুঝতে পারেন বিজ্ঞানীরা। বিষয়টি আন্তর্জাতিক স্তরেও ছাপা হয়।
যা দেখার পর এবার হয়তো বিদেশ থেকেও বিজ্ঞানীরা ভিড় জমাবেন এই গেকোর দর্শন পেতে। তবে এই অঞ্চলে গেকো কিন্তু বিরল প্রজাতির প্রাণি হিসাবেই খ্যাত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…