State

আরও কাছে যশ, দিঘায় উত্তাল সমুদ্র

যশ ক্রমশ স্থলভাগের কাছে এগিয়ে আসছে। ওড়িশার বালাসোরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশের কথা। তার প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরেও। ইতিমধ্যেই দিঘায় উত্তাল সমুদ্র।

যশ বেশ দ্রুতই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। তার গতিপথও আবহবিদদের পূর্বাভাসের সঙ্গে মিলে যাচ্ছে। অতিশক্তিশালী এই ঘূর্ণিঝড় বুধবারই আছড়ে পড়বে স্থলভাগে।

এখন মনে করা হচ্ছে দুপুরের আগেই হয়তো আছড়ে পড়তে পারে যশ। ওড়িশার বালাসোরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে যশ।

যার প্রভাব পড়বে এ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায়। যা ইতিমধ্যেই টের পেতে শুরু করেছেন এখানকার উপকূলবর্তী এলাকার মানুষজন।

দিঘায় ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। চলছে বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। দিঘার সমুদ্র সৈকত জনশূন্য। কালো মেঘে ঢাকা পড়েছে দিঘা ও তার আশপাশের এলাকা।

ইতিমধ্যে লক্ষাধিক মানুষকে উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এনডিআরএফ জওয়ানরা তো রয়েছেনই, সেইসঙ্গে দিঘায় উদ্ধারকাজে আগে থেকেই প্রস্তুত থাকছে সেনা। মঙ্গলবারই সেনা পৌঁছচ্ছে সেখানে।

এদিকে নিচু এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। এনডিআরএফ জওয়ানরা বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সরতে বলেছেন। বুধবার পূর্ণিমা হওয়ায় জলোচ্ছ্বাসের চেহারা আরও ভয়ংকর হতে পারে বলেই মনে করা হচ্ছে।

শুধু দিঘা বলেই নয়, পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকায় যেখানেই জনবসতি রয়েছে সেখানেই তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026