ঘূর্ণিঝড় যশের প্রভাবে তছনছ বকখালি, ছবি - আইএএনএস
গত মঙ্গলবার একটি টর্নেডোর মত ঘূর্ণিঝড় মাত্র ২-৩ মিনিটে তছনছ করে দিয়েছিল ব্যান্ডেলের বেশ কিছু এলাকা। আতঙ্ক ধরিয়ে দেওয়া তেমনই একটি টর্নেডো কলকাতাতেও আঘাত হানতে পারে বলে একটি সতর্কতা জারি হয় বুধবার।
মুখ্যমন্ত্রী নিজেই কলকাতার মানুষকে সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ঘর থেকে বার হতে মানা করেন। টর্নেডো হলে তা ২-৩ মিনিটই স্থায়ী হত।
যশ-এর প্রভাব কিন্তু কলকাতায় সেভাবে পড়েনি। যখন দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, হলদিয়া থেকে কাকদ্বীপ, নামখানা, গোসাবা, কুলতলি, ফ্রেজারগঞ্জ জলের তলায় তখন কলকাতায় কিন্তু সামান্য ঝোড়ো বা দমকা হাওয়া বয়েছে মাত্র।
এমনকি মাঝে ২-১ বার হাল্কা রোদের রেখাও নজরে পড়ে। অবশ্য মেঘলা আকাশই ছিল অধিকাংশ সময়। মাঝে মধ্যে ২-১ পশলা বৃষ্টিও হয়েছে।
বিভিন্ন নদীকে এদিন যেভাবে উত্তাল হতে দেখা গেছে তেমন একটা সম্ভাবনা গঙ্গার ক্ষেত্রেও মনে করা হচ্ছিল। সেজন্য সতর্কতাও নেওয়া হয়েছিল আগে থেকে।
সব স্টিমারকে নাইলনের মোটা দড়ি দিয়ে বাঁধা হয়েছিল জেটির সঙ্গে। তবে গঙ্গায় তেমন কিছু হয়নি। কেবল ভরা কোটাল থাকায় তার প্রভাবে জল স্বাভাবিকের চেয়ে বেড়েছে। কিছু জেটি পর্যন্ত জল উঠে আসে।
এদিন কলকাতা বিমানবন্দরে যাবতীয় বিমান ওঠানামা ছিল সকাল থেকে বন্ধ। ১১ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে বিমান পরিষেবা। রাস্তাও এদিন ঝড়ের কথা মাথায় রেখে ছিল অনেকটাই সুনসান।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…