State

ভাসছে গাড়ি, ভাঙল রাস্তা, উত্তাল মাতলা, বিদ্যাধরী, হলদি

যশ ও ভরা কোটাল, এই জোড়া ফলায় সমুদ্র কার্যত অতিভয়ংকর রূপ নিয়েছে রাজ্যের উপকূলীয় এলাকায়। তার মধ্যেই কার্যত উথাল পাতাল করছে বিভিন্ন নদী।

যশ-এর প্রভাব সবচেয়ে বেশি পড়ল রাজ্যের ২ উপকূলীয় জেলায়। এখানে উপকূলীয় শহর গ্রাম ভাসিয়ে দিচ্ছে সমুদ্রের জলোচ্ছ্বাস। জল ঢুকে শহর থেকে গ্রাম জলের তলায় চলে গেছে।

সমুদ্রের এমন ভয়াল রূপ দেখে আতঙ্কিত বাসিন্দারা। এভাবে সমুদ্র তাঁদের ওপর আছড়ে পড়েনি বহুকাল। ফলে অনেকেই বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন।

বহু মানুষ আতঙ্কে রাস্তায় হাঁটু বা বুক জলেই বেরিয়ে আসেন। জলের মধ্যে ভেলার মত ভাসতে দেখা যায় অনেক গাড়ি। এমনকি পে লোডার পর্যন্ত উল্টে যায় বানভাসি রাস্তায়।

বহু রাজপথ জলের তলায় ধুয়ে গেছে। রাস্তা প্রায় আর নেই। অগুন্তি বাড়িতে জল ঢুকছে। দোকানপাট থেকে থানা, সর্বত্র জল ঢুকে গেছে।

উপকূলের শহর গ্রামগুলির চেহারা যখন এমন তখন এখানকার নদীর ধারের শহর গ্রামগুলিতেও ত্রাহি ত্রাহি রব। মাতলা, বিদ্যাধরী-র মত নদী ভয়ংকর চেহারা নিয়েছে। হুহু করে জল ঢুকছে নদী তীরবর্তী এলাকায়। সকাল থেকেই এই পরিস্থিতি দেখতে পাওয়া যায়।

এদিন সকালে হলদি নদীও উত্তাল হয়ে ওঠে। এমনভাবে নদীতে জলোচ্ছ্বাস হতে থাকে যে সমুদ্র বলে ভ্রমও হতে পারত। হলদিয়ার অনেক গ্রামে জল বাড়তে শুরু করে।

সকালেই বহু এলাকায় মাইকিং করে সেখানকার মানুষদের বাড়ি ছাড়তে অনুরোধ করা হয় প্রশাসনের তরফে। অনেকে বাড়ি ওই পরিস্থিতিতেও ছাড়তে না চাওয়ায় তাঁদের বুঝিয়ে বার করে আনার চেষ্টা করে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026