State

দিঘা থেকে কাকদ্বীপ, সমুদ্রের জল হুহু করে ঢুকছে শহর, গ্রামে

সওয়া ৯টায় ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় যশ। এদিকে যশ-এর প্রভাবে এদিন সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস শুরু হয় এ রাজ্যের উপকূলেও। জল ঢুকছে শহর থেকে গ্রামে।

দিঘা শহরে ক্রমশ বাড়ছে সমুদ্রের জল। গার্ডওয়াল অনেক জায়গায় ভেঙে গেছে। অতিভয়ংকর চেহারা নিয়ে সমুদ্র উথাল পাতাল করছে। গার্ডওয়াল পার করে জল ঢুকছে শহরে।

সমুদ্রের জল স্রোতের মত বইছে দিঘা শহরের মধ্যে দিয়ে। গোটা শহরটা জলের তলায় চলে গেছে। খড়কুটোর মত ভেসে যাচ্ছে জিনিসপত্র।

এদিকে একই ছবি শঙ্করপুরেও। শঙ্করপুরে গত মঙ্গলবার থেকেই সমুদ্রের জল ঢুকে আসছিল। তা এদিন ভোর থেকে আরও ভয়ংকর চেহারা নেয়। প্রচুর জল ঢুকতে শুরু করে শঙ্করপুরে।

মন্দারমণির ছবিও একই রকম। সেখানেও সমুদ্রের জল বহু দূর পর্যন্ত ঢুকে এসেছে। হোটেলে জল ঢুকে থৈথৈ করছে। হোটেলে জল ঢুকেছে দিঘাতেও।

পূর্ব মেদিনীপুরের উপকূল জুড়েই এই ছবি দেখা যাচ্ছে। পূর্ণিমার ভরা কোটালে জলোচ্ছ্বাসের চেহারা অতিভয়ংকর হয়ে উঠেছে। যশ স্থলভাগে প্রবেশের পর এখানে ঝড় ও সঙ্গে বৃষ্টিও হচ্ছে লাগাতার।

দক্ষিণ ২৪ পরগনার চেহারাটাও প্রায় একই। সাগর থেকে কাকদ্বীপ, নামখানা থেকে ফ্রেজারগঞ্জ। সর্বত্র সমুদ্রের জল হুহু করে শহর গ্রামে ঢুকছে।

অনেক মানুষ এদিন সকালেই পালাতে শুরু করেন বাড়ি ঘর ছেড়ে। বহু মানুষের চোখেই জল। বাড়ি ঘর ভেসে যাচ্ছে জলে। জল ক্রমশ ঢুকে চলেছে। ফলে জলস্তরও বেড়ে চলেছে।

একই অবস্থা অনেক নদীতে। এখানকার অধিকাংশ নদীই ফুঁসছে। দুকুল ছাপিয়ে জল ঢুকে আসছে নদী তীরবর্তী এলাকায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026