ঘূর্ণিঝড় যশের উপগ্রহচিত্রে অবস্থান, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @Indiametdept
অপেক্ষা ছিল কখন আছড়ে পড়বে যশ। গতি বাড়ায় ক্রমশ স্থলভাগে আছড়ে পড়ার সময় এগিয়ে আসছিল। অবশেষে আছড়ে পড়ল যশ। উত্তর ওড়িশার বালাসোরের দক্ষিণ ভাগ দিয়ে স্থলভাগে আছড়ে পড়ে এই অতিশক্তিশালী ঘূর্ণিঝড়।
যার প্রভাবে তাণ্ডব শুরু হয়েছে বালাসোর, ধামরা সহ ওড়িশার বিভিন্ন অংশে। বুধবার সকাল সওয়া ৯টা নাগাদ স্থলভাগে আছড়ে পড়ে ঝড়টি। আবহাওয়া দফতর জানাচ্ছে ৩ ঘণ্টা ধরে চলবে সমুদ্র থেকে স্থলভাগে প্রবেশের এই প্রক্রিয়া।
যশ আছড়ে পড়ার পরই ভয়ংকর তাণ্ডবলীলা শুরু হয়ে যায়। সব মানুষই গৃহবন্দি। তাতেও আতঙ্ক কাটছে না। ঝড়ের আওয়াজে প্রাণ শুকিয়ে যাওয়ার জোগাড়।
ধ্বংসলীলা শুরু হলেও তা কতটা হচ্ছে তা এখন কিছুই বোঝা যাচ্ছে না। সেইসঙ্গে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস পরিস্থিতি আরও ভয়ংকর করে তুলেছে।
উপকূলীয় শহর থেকে গ্রামে হুহু করে সমুদ্রের জল ঢুকছে। কোটালের কারণে আজ ২ থেকে ৪ মিটার পর্যন্ত বেশি উঠছে ঢেউ। অনেক এলাকায় স্রোতের মত ঢুকে চলেছে সমুদ্রের জল।
গার্ড ওয়াল অনেক জায়গায় ভেঙে গেছে। গাছ একের পর এক ভেঙে পড়ছে। ঝড়ের জেরে জলোচ্ছ্বাসের তাণ্ডব চলছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…