National

আছড়ে পড়বে না ‘বায়ু’, জানিয়ে দিল হাওয়া অফিস

গুজরাটে আছড়ে পড়তে চলেছে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বায়ু। গত মঙ্গলবার থেকেই সেই সতর্কবার্তা শোনা যাচ্ছিল। ক্রমশ শক্তি বাড়িয়ে বুধবার যে অবস্থায় ছিল বায়ু তাতে আবহাওয়া দফতর মনে করছিল তা বৃহস্পতিবার ভোরেই গুজরাট উপকূলে আছড়ে পড়বে। বায়ুর গতি থাকবে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফলে শুধু গুজরাট উপকূল থেকেই ৩ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যায় প্রশাসন। তৈরি রাখা হয় সব ব্যবস্থা।

বৃহস্পতিবার কিন্তু আছড়ে পড়েনি বায়ু। রেহাই পেয়েছে গুজরাট। হাওয়া অফিস জানিয়েছে বায়ু কখনই গুজরাট উপকূলে আছড়ে পড়ে স্থলভূমিতে প্রবেশ করবে না। বরং ভেরাবাল, পোরবন্দর ও দ্বারকার ধার দিয়ে তা আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এদিকে বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা স্কাইমেট দাবি করেছে, ঝড়টি ইতিমধ্যেই ক্যাটাগরি ২ থেকে দুর্বল হয়ে ক্যাটাগরি ১ ঝড়ে রূপান্তরিত হয়েছে।

সাধারণত দেখা যায় বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলি আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। ফলে সেগুলি স্থলভাগে প্রবেশের পর তাণ্ডব চালায়। তুলনায় তাই পশ্চিমপ্রান্তের মানুষজন সাইক্লোন থেকে ক্ষতিগ্রস্ত হন কম। বায়ু অবশ্য যেভাবে শক্তি বাড়াচ্ছিল তাতে তা ভয়ংকর রূপ ধারণ করত যদি স্থলভাগে আছড়ে পড়ত। কিন্তু এ যাত্রায় এবার রক্ষা পেল গুজরাট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026