Kolkata

হাঁফ ছেড়েও রইল চিন্তার ভাঁজ, স্থলভূমিতে ঘুরে তিতলি পৌঁছবে পশ্চিমবঙ্গে

তিতলির স্থলভূমিতে প্রবেশের পর ওড়িশা, অন্ধ্রপ্রদেশের একটা বড় অংশ তার প্রলয়লীলার দাপটে পড়ে বৃহস্পতিবার সকালে। কিন্তু সেভাবে তিতলির প্রভাব পড়ল না পশ্চিমবঙ্গে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়েছে। বৃষ্টিও হয়েছে নাগাড়ে। সমুদ্রে নামার বা তার ধারে কাছে যাওয়ার পরিস্থিতি ছিলনা। কিন্তু অনেকে দিঘা বা এমন সমুদ্রসৈকতের একটু দূরে দাঁড়িয়ে প্রকৃতির এই ভয়ংকর লীলা প্রত্যক্ষ করেছেন। সমুদ্রের ভয়াল রূপ দেখেছেন। তবে যাকে তাণ্ডব বলে তা এ রাজ্যে হয়নি।

কলকাতায় এদিন সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলার দিকে রোদ ওঠে। আকাশ অনেকটাই পরিস্কার হয়। ফলে শারদোৎসবের আগে যে আশঙ্কার মেঘ জমেছিল তা কিছুটা হলেও সরে যায় সাধারণ মানুষের মন থেকে। উদ্যোক্তারাও হাঁফ ছেড়ে বাঁচেন।

তবে হাওয়া অফিস কিন্তু অন্য কথা বলছে। তাদের পূর্বাভাস এই সাইক্লোন স্থলভূমিতে প্রবেশের পর তার শক্তি ক্রমশ খোয়াতে থাকবে। এটাই বাস্তব। যতক্ষণ সাইক্লোন সমুদ্রের ওপর আছে তা শক্তি বাড়াতে থাকে। আর স্থলভূমিতে আছড়ে পড়র পর তার শক্তি কমতে থাকে। ফলে শক্তি কমবে তিতলিরও। তবে তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। কিছুটা অগ্রসর হওয়ার পর তা মুখ ঘুরিয়ে উত্তর পূর্ব দিকে আসতে শুরু করবে। যার অভিমুখ হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

কর্কট রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

সিংহ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026