National

গুজরাট তছনছ করে দুর্বল হল তাউতে, কাড়ল প্রাণ

গত সোমবার রাতেই গুজরাটের পোরবন্দর দিয়ে স্থলভাগে প্রবেশ করে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় ‘তাউতে’। কার্যত তছনছ করে দেয় উপকূলীয় এলাকা। কাড়ে প্রাণ।

‘তাউতে’-র তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল গুজরাটের অনেক জায়গা। ১৯০ কিলোমিটার গতিতে স্থলভাগে প্রবেশ করে তাউতে। ফলে তার তাণ্ডব যে শিউরে ওঠার মত হবে তা অনুমেয়।

ঝড়ে অগুনতি গাছ উপড়ে পড়েছে। অনেক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। পরিস্থিতি এমন হতে পারে এমন ভেবে আগেই গুজরাটের উপকূলীয় এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

২ লক্ষের ওপর মানুষকে সরানো হয়েছিল। প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

রাতে স্থলভাগে প্রবেশের পর ঝড়ের অভিমুখ ছিল উত্তর দিকে। তবে খুব দ্রুত ঝড়টি দুর্বল হয়ে পড়ে। ফলে গুজরাট দিয়ে স্থলভাগে প্রবেশ করলেও গুজরাটের বড় ক্ষতি করতে পারেনি।

তবে ইলেকট্রিক স্তম্ভ, গাছ, বাড়ির ক্ষতি হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব পাওয়া যায়নি। উদ্ধারকাজ শুরু হয় দ্রুত গতিতে।

তাউতে গুজরাটের ওপর আছড়ে পড়লেও তার আগে তার ঝাপটায় কার্যত বিপর্যস্ত মহারাষ্ট্র উপকূল। খোদ মুম্বইয়ে গত রাতে অনেকেই বিনিদ্র রজনী কাটিয়েছেন।

আদপে আরবসাগরের ওপর এত শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি বড় একটা হয়না। যা বঙ্গোপসাগরে হয়। ফলে কোঙ্কণ উপকূলের বাসিন্দাদের সেভাবে এমন তাণ্ডব দেখার অভ্যাস নেই। ফলে আতঙ্কও চরমে ওঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026