National

স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় তাউতে, তাণ্ডব শুরু

অতিশক্তিশালী ঘূর্ণিঝড় তাউতে অবশেষে আছড়ে পড়ল স্থলভাগে। সোমবার সকালে তা অতিশক্তিশালী রূপ ধারণ করে। তারপর রাতে আছড়ে পড়ল স্থলভাগে।

অতিশক্তিশালী ঘূর্ণিঝড় তাউতে আরবসাগরে তার শক্তি বাড়িয়েই চলেছিল। গত ২ দিন ধরে শক্তি বাড়াচ্ছিল সে। কেরালা, কর্ণাটক, গোয়া, দমন ও দিউ, মহারাষ্ট্রে ইতিমধ্যেই তার ঝাপটায় তাণ্ডবলীলা দেখেছে দেশ। অপেক্ষা ছিল শুধু কখন তাউতে স্থলভাগে প্রবেশ করে।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল তাউতে গুজরাটের পোরবন্দর এলাকা দিয়ে সোমবার রাতেই স্থলভাগে প্রবেশ করবে। হলও তাই। মোটামুটি রাত সাড়ে ৯টা নাগাদ তাউতে স্থলভাগে প্রবেশ করতে শুরু করে।

পুরো ঝড়টির স্থলভাগে প্রবেশে ২ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে স্থলভাগে প্রবেশের আগেই দাপট শুরু হয়েছিল।

স্থলভাগে আছড়ে পড়ার পর তাউতে এক অতিদানবের চেহারা ধারণ করে। আম্ফানের স্মৃতি এখনও তাজা থাকায় পশ্চিমবঙ্গের বহু মানুষ এই ঝড় কেমন তাণ্ডব চালাতে পারে তা অনুমান করতে পারছেন।

এনডিআরএফ আগে থেকেই তৈরি রয়েছে উদ্ধারকাজের জন্য। উপকূলীয় এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগেই। তারপরেও যে গতিতে ঝড় গুজরাটে প্রবেশ করতে শুরু করে তা যে বড় ক্ষয়ক্ষতির কারণ হবে তা বলাইবাহুল্য।

সন্ধে থেকেই আমেদাবাদ বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। উপকূলীয় এলাকায় রাস্তায় মানুষের দেখা ছিলনা।

ঝড়ের তাণ্ডব আর প্রবল বৃষ্টি নিয়ে স্থলভাগে প্রবেশ শুরু করে তাউতে। গত ২০ বছরে এত ভয়ংকর ঝড় গুজরাট উপকূলে আছড়ে পড়েনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026