National

‘তাউতে’ কাড়ল ৬টি প্রাণ, বন্ধ বিমানবন্দর, স্তব্ধ জনজীবন

অতিশক্তিশালী ঘূর্ণিঝড় তাউতে এবার ঝাপটা মারল মহারাষ্ট্রে। মৃত্যু হল ৬ জনের। ভয়ংকর পরিস্থিতি হল মুম্বই সহ উপকূলীয় এলাকায়। উপড়ে পড়ল গাছ।

কেরালা, কর্ণাটক, গোয়ার পর এবার মহারাষ্ট্রের ওপর ঝাপটা মারল অতিশক্তিশালী ঘূর্ণিঝড় তাউতে। যা কার্যত মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে। ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

ঝড় ও বৃষ্টির কারণে মহারাষ্ট্রে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ৯ জন। প্রায় আড়াই হাজার বাড়ি ধ্বংস হয়েছে।

অগুন্তি গাছ উপড়ে পড়েছে কোঙ্কণ উপকূল জুড়ে। খোদ মুম্বই শহরেও গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়েছে। ভেঙে পড়েছে ইলেকট্রিক পোস্ট।

আম্ফানের তাণ্ডব গত বছর প্রত্যক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মানুষ। সেই স্মৃতি থেকেই তাঁরা বেশ বুঝতে পারছেন তাউতে-র তাণ্ডব কতটা ভয়াবহ।

এদিকে ওই উথালপাতাল করা আরবসাগরে ৪১০ জন বিভিন্ন ভেসেলে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে পাড়ি দিয়েছে নৌবাহিনীর ৩টি জাহাজ। একদম ঝড়ের গতিপথের মধ্যেই আটকে আছে একটি ভেসেল। তাঁদের উদ্ধার করাটাই এখন বড় চ্যালেঞ্জ।

তাউতে-র তাণ্ডবের পর গোয়া বিদ্যুৎশূন্য হয়ে পড়ে। মুম্বইতে তেমনটা না হলেও পরিস্থিতি যা তাতে ঘরেই ঢুকে পড়েছেন মানুষজন।

পরিস্থিতির কারণে মুম্বই বিমানবন্দর সোমবার বেলা ১১টা নাগাদ বন্ধ হয়ে যায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পুরো পরিস্থিতির ওপর নজর রেখেছেন। প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026