National

ঝড়ে আম কুড়োতে গিয়ে মৃত ৪

প্রবল ঝড় বইছে। তাতে আম পড়েছে গাছ থেকে। সেই আম কুড়োতেই ছুটেছিল তারা। সেখানেই মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়ল ৪টি প্রাণ।

শক্তিশালী ঘূর্ণিঝড় তাউতে তখন গজরাচ্ছে সাগরের ওপর। যার প্রভাবে ততক্ষণে কেরালা, কর্ণাটক ও গোটা উপকূল তছনছ হয়ে গেছে। গোয়ায় ২ জনের মৃত্যুও হয়েছে।

এই পরিস্থিতিতে তাউতে এগোচ্ছিল গুজরাটের দিকে। যার প্রভাব পড়েছিল রাজস্থানেও। রাজস্থানের অনেক জায়গায় রবিবার রাত থেকেই প্রবল ঝড় শুরু হয়। আর গরমকালে ঝড় মানেই তো আম গাছ থেকে টুপ টুপ করে আম পড়া।

গ্রামাঞ্চলে ঝড়ে পড়া আম কুড়নোর একটা মজা উপভোগ করে সেখানকার কিশোর মন। অবশ্য আম কুড়নোর লোভ সামলাতে পারেননা বড়রাও।

রবিবারও তাউতের প্রভাবে হওয়া ঝড়ে আম গাছ থেকে আম পড়তে দেখে ঝড়ের মধ্যেই আম কুড়োতে ছুট লাগিয়েছিল ১০ থেকে ১২ বছরের ৩ কিশোর। সঙ্গে ছিলেন এক ৪৬ বছরের মধ্যবয়স্ক ব্যক্তি।

সেই ঝড়জলের রাত কিন্তু তাঁদের জন্য সুখের হল না। কারণ ঝড়ের সঙ্গে হচ্ছিল মুহুর্মুহু বজ্রপাত। সেই বজ্র ঝলকানি এসে পড়ে ওই ৪ জনের ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।

এই ঘটনায় রাজস্থান সরকার প্রত্যেক মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজস্থানের দুঙ্গারপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঝড়ের দাপটে প্রচুর গাছ এদিন উপড়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026