National

ঘূর্ণিঝড় তাউতে কাড়ল ২টি প্রাণ, উপড়ে গেল ১ হাজার গাছ

অতিশক্তিশালী ঘূর্ণিঝড় তাউতে ক্রমশ তার শক্তি বাড়িয়েই চলেছে। সোমবার তা আছড়ে পড়ার কথা। কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে কোঙ্কণ উপকূলে।

শক্তি বাড়িয়েই চলেছে তাউতে। এখনও তা আরবসাগরের ওপরই অবস্থান করছে। আগামী কিছু ঘণ্টায় তা আরও শক্তি বাড়িয়ে ফেলবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

এখনও ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়েনি। গুজরাটের পোরবন্দরের কাছ দিয়ে তার স্থলভাগে প্রবেশের কথা সোমবার বিকেলে। কিন্তু তার আগেই তার তাণ্ডবলীলা শুরু হয়ে গিয়েছে।

রবিবার সকাল থেকেই কেরালা উপকূলে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়। সঙ্গে বৃষ্টি ও ঝড়। ঝড়ে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে। কেরালায় মৃত্যুর খবরও মিলেছে। উপড়ে যায় প্রচুর গাছ। কর্ণাটকেও উপকূলীয় এলাকায় প্রবল ঝাপটা দেয় তাউতে।

গোয়ায় তাউতের প্রভাব ভয়ংকরভাবে পড়েছে। গোয়ার সমুদ্রের ধারে যাওয়াই যাচ্ছেনা। সেখানে প্রবল ঝড়ে ২ জনের মৃত্যু হয়েছে। সঠিক হিসাব না পাওয়া গেলেও উপড়ে পড়া গাছের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সঙ্গে চলছে বৃষ্টি।

এদিকে তাউতের তাণ্ডব সামাল দিতে ইতিমধ্যেই তৈরি গুজরাট সরকার। তৈরি রাখা হয়েছে এনডিআরএফ ও বিপর্যয় মোকাবিলা দফতরকে। উপকূলীয় এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মহারাষ্ট্রেও উপকূল জুড়ে সতর্কতা নিয়েছে রাজ্যসরকার। সেখানেও এনডিআরএফ-কে তৈরি রাখা হয়েছে। খোদ মুম্বই শহরও এই ঝড়ের তাণ্ডবে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026