State

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কোথায় কেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে এ রাজ্যে কতটা ক্ষতির সম্ভাবনা রয়েছে তা জানাল আবহাওয়া দফতর। সিত্রাং আসার আগেই বহু মানুষকে বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল।

ঘূর্ণিঝড় সিত্রাং প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে। তার প্রভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি ও দমকা হাওয়া বইছে কলকাতাতেও। সিত্রাংয়ের প্রভাবে কেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা সে সম্বন্ধে জানাল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, সিত্রাংয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে সুন্দরবনে। সেখানে কাঁচা বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের প্রভাবে কিছু ক্ষয়ক্ষতি সেখানে হবে। উপকূলীয় এলাকাতেও এই ঝড়ের প্রভাবে সামান্য ক্ষয়ক্ষতি হতে পারে।

তবে সিত্রাংয়ের প্রভাবে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা এ রাজ্যে তেমন নেই। যেহেতু ঝড়টি আছড়ে পড়ার কথা বাংলাদেশে তাই ঝড়ের ঝাপটা এ রাজ্যকে ভোগ করতে হবে।

কলকাতার মানুষজনকে আবহাওয়া দফতরের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে সিত্রাং এ শহরে তেমন প্রভাব ফেলবে না। তবে মেঘে ঢাকা আকাশ, দমকা হাওয়ার দাপট ও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সহ্য করতে হবে। যা অবশ্যই কালীপুজোর দিনটা মাটি করছে।

সিত্রাংয়ের জেরে উপকূলীয় এলাকার পর্যটনকেন্দ্রগুলিতে সেই ভিড় নেই। দিঘার সমুদ্রে কাউকে নামতে দেওয়া হচ্ছেনা। তবে ঝড়ে উত্তাল সমুদ্র দেখতে দিঘায় উপস্থিত পর্যটকরা ভিড় জমাচ্ছেন সমুদ্রের ধারে।

তবে দিঘা ছেড়ে অনেক পর্যটক ঝড় এড়াতে সোমবার ছুটি মাঝপথে ছেঁটে ফিরে আসছেন বাড়িতে। বকখালির মত পর্যটনকেন্দ্র কালীপুজো, দীপাবলির দিনও ফাঁকা খাঁখাঁ করছে। হোটেল, দোকান ফাঁকা। একই অবস্থা রাজ্যের অন্যান্য সমুদ্র তীরের পর্যটনকেন্দ্রগুলিতেও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026