National

বুধবার স্থলভূমিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় নিসর্গ

অতি গভীর নিম্নচাপ থেকে তা ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী বুধবার তা স্থলভাগে আছড়ে পড়বে।

নয়াদিল্লি : তৈরি হচ্ছিল কয়েকদিন আগে থেকেই। ক্রমে শক্তি বাড়িয়ে তা নিম্নচাপের চেহারা নেয়। তারপর গভীর নিম্নচাপ। এবার তা ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে নিসর্গ নামে এই ঘূর্ণিঝড় আগামী বুধবার স্থলভাগে আছড়ে পড়বে। আম্ফানের পর এবার নিসর্গ-র ধাক্কা সামলাতে তৈরি হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরব সাগরের ওপর বঙ্গোপসাগরের তুলনায় ঘূর্ণিঝড় কমই তৈরি হয়। তবে নিসর্গ ক্ষমতা বাড়াচ্ছিল কয়েকদিন আগে থেকেই। তা নিয়ে আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল। এবার নিসর্গ আছড়ে পড়ার সময় এগিয়ে আসছে। আগামী বুধবার গুজরাট ও উত্তর মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। হরিহরেশ্বর ও দমন-এর মধ্যে দিয়ে নিসর্গ স্থলভাগে প্রবেশ করবে আগামী বুধবার।

আইএমডি-র বিজ্ঞানী আনন্দ কুমার দাস জানাচ্ছেন, ঝড়টি শক্তি সঞ্চয় করে মঙ্গলবার সকাল থেকে উত্তরমুখে এগোতে শুরু করবে। পরে তা মুখ ঘুরিয়ে উত্তরপূর্ব মুখে এগোবে। অবশেষ বুধবার আছড়ে পড়বে স্থলভাগে। নিসর্গ-এর প্রভাব মুম্বই শহরের ওপরও পড়বে। এর জেরে বাণিজ্যনগরীতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত এর গতিবিধির ওপর কঠোর নজর রাখছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026