National

কবে শক্তিশালী হবে ঘূর্ণিঝড়, কবে আছড়ে পড়তে পারে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

গ্রীষ্মকাল মানেই বঙ্গোপসাগরে ভয়ংকর ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। এ যেন প্রতিবছরের স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেই প্রবণতায় এবারও ছেদ পড়ল না।

গ্রীষ্মকালে বঙ্গোপসাগরে অতি ভয়ংকর সব ঘূর্ণিঝড় তৈরি এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যা কখনও পশ্চিমবঙ্গ তো কখনও ওড়িশা আবার কখনও অন্ধ্রপ্রদেশে আছড়ে পরে। এবারও একটি ঘূর্ণিঝড় জন্ম নিচ্ছে বঙ্গোপসাগরে।

মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণি শক্তি বাড়াতে শুরু করবে শনিবার থেকে। রবিবারের মধ্যে সেটি নিম্নচাপের রূপ নেবে। তারপর সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াতে থাকবে।

অবশেষে আগামী মঙ্গলবার সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে উত্তর দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে হাজির হবে।

এই পর্যন্ত বোঝা গেলেও তারপর কী হতে পারে সে সম্বন্ধে এখনই কিছু বলতে পারছে না আবহাওয়া দফতর। এটা ওই ঘূর্ণিঝড় তৈরির পর ক্রমশ বোঝা যাবে। ফলে তা যে ওড়িশাতেই ঝাঁপিয়ে পড়বে এমন কথা আবহাওয়া দফতর জানাচ্ছে না।

কোন দিকে তা এগিয়ে কোথায় স্থলভাগে আছড়ে পড়বে তারও কোনও ইঙ্গিত এখনও আবহাওয়া দফতর দিতে পারেনি। তবে তার অনেক আগে থেকেই ওড়িশা সরকার প্রস্তুতি শুরু করেছে।

একে ঘর পোড়া গরুর সঙ্গে তুলনা করাই যায়। কারণ ফণী-র তাণ্ডব ওড়িশা দেখেছে। আবার আম্ফানের তাণ্ডব পশ্চিমবঙ্গ দেখেছে।

ফলে মোকা নাম হতে চলা ওই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দিকে যে এগিয়ে আসবে না এমন কথা বলা যাচ্ছে না। পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026