National

মাঝপথ থেকে আচমকা মুখ ঘোরাতে পারে ঘূর্ণিঝড় মোকা, কোন দিকে মিলল পূর্বাভাস

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এবার জন্ম নিচ্ছে মোকা। তৈরি হয়ে সে এগোতে শুরু করে আচমকা মুখ ঘোরাতেও পারে। কোন দিকে সে সম্বন্ধে মিলল ধারনা।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ঘূর্ণিঝড় মোকায় রূপান্তরিত হয়ে ক্রমে এগিয়ে আসতে পারে পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলের দিকে। যার প্রভাব পড়তে পারে বিহার, ঝাড়খণ্ডের ওপরও।

এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ক্রমশ অগ্রসর হতে শুরু করবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, মোকা জন্ম নেওয়ার পর সে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করবে।

১২ মে পর্যন্ত মোকা সেদিকে অগ্রসর হয়ে তারপর আচমকা মুখ ঘোরাতে পারে। মুখ ঘুরিয়ে উল্টোদিকে যেতে শুরু করতে পারে। তারপর গিয়ে আছড়ে পড়তে পারে বাংলাদেশ ও মায়ানমারের ওপর।

পুরোটা ঠিক এভাবেই হলে ভারতের কোনও রাজ্যের ওপর মোকা-র প্রভাব সেভাবে পড়বে না। কিন্তু সেটাই হবে কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না আবহবিদেরা। কারণ মোকা ঠিক কোন দিকে ধেয়ে আসবে তা এখনও পরিস্কার নয়।

মোকা যদি বাংলাদেশ ও মায়ানমারের দিকে চলে যায় তাহলে তার প্রভাব পশ্চিমবঙ্গ বা ওড়িশায় বিশেষ পড়ছে না। ফলে সেদিক থেকে রেহাই।

তবে মোকার প্রভাবে গরমে পুড়তে হবে দক্ষিণবঙ্গের মানুষকে। এখনই তীব্র গরম টের পাচ্ছেন সকলে। বৃহস্পতিবার পর্যন্ত এই গরম বহাল থাকবে।

কারণ মোকা-র জেরে দক্ষিণ দিকে থেকে কোনও বাতাস প্রবেশ করছেনা পশ্চিমবঙ্গে। বরং পশ্চিমের গরম শুকনো বাতাস হুহু করে ঢুকছে। তার জেরে পশ্চিমের জেলাগুলি ৪০ ডিগ্রি ছুঁয়ে আরও চড়তে পারে।

কলকাতা বা তার পার্শ্ববর্তী জেলাগুলি যে রেহাই পাবে এমনটাও নয়। এখানেও ৪০ ডিগ্রির কাছে গরমে পুড়তে হবে মানুষকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026