National

ঘূর্ণিঝড় মোকা কোথায় প্রভাব ফেলবে না, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় মোকা। সেই ঘূর্ণিঝড় নিয়ে জল্পনার অন্ত নেই। সবচেয়ে বড় প্রশ্ন তা কোন দিকে যাবে। মোকা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে মে মাস মানেই ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। এ দেখে এখন অভ্যস্ত হয়ে পড়েছে বঙ্গোপসাগর তীরবর্তী রাজ্যগুলি। মে মাস এলেই তারা তৈরি থাকে ঝড়ের মোকাবিলার জন্য।

এবারও মে মাস পড়তেই বঙ্গোপসাগরে জন্ম নেওয়ার পরিস্থিতি তৈরি হল একটি ঘূর্ণিঝড়ের। যা এখন ক্রমশ তৈরি হচ্ছে। আগামী ৯ মে ঘূর্ণিঝড় তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে।

এর জেরে আন্দামান ও নিকোবরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি জন্ম নেওয়ার পর তা উত্তর দিকে ধাবমান হতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।

ফলে মৌসম ভবনের তরফে তামিলনাড়ুকে অনেকটা নিশ্চিন্ত করা হয়েছে। এই ঝড়ের প্রভাব যে তামিলনাড়ুর ওপর পড়বে না তা আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে। পড়লেও তা নেহাতই মামুলি প্রভাব হবে।

ঘূর্ণিঝড়টি জন্ম নেওয়ার পর তা মোকা নাম নিয়ে ধাবমান হবে স্থলভাগের দিকে। কিন্তু কোন দিকে যাবে সেটি? এটাই এখন বড় প্রশ্ন।

বিভিন্ন মহলে শোনা যাচ্ছে মোকা ভারতে নয় মায়ানমারে প্রভাব ফেলবে। বাংলাদেশেও কিছুটা প্রভাব পড়তে পারে। কিন্তু ভারতে তার প্রভাব নাও পড়তে পারে।

তবে মৌসম ভবন এখনই কিছু জানাচ্ছে না। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরই তার গতিপথ কোন দিকে হতে পারে সে সম্বন্ধে তারা পূর্বাভাস দিতে পারে।

এখন মোকা তার অত্যন্ত প্রাথমিক স্তরে রয়েছে। ফলে এখনই তার গতিপথ নিয়ে কোনও কিছু বলতে চায়নি মৌসম ভবন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026