National

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কিয়ার’, আছড়ে পড়বে দিওয়ালীতে

শক্তিশালী ঘূর্ণিঝড় কিয়ার এখনও সমুদ্রের ওপর অবস্থান করলেও তা স্থলভূমিতে প্রবেশ করতে পারে রবিবার দিওয়ালীর দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস দিওয়ালীর খুশি মাটি করে দিতে পারে কিয়ার। কর্ণাটকের একটা বড় অংশে প্রভাব ফেলতে চলেছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়।

কিয়ার যে আছড়ে পড়তে চলেছে তা শনিবার থেকেই টের পেতে শুরু করেছে কর্ণাটকের উপকূলীয় এলাকার মানুষজন। শনিবার কর্ণাটকের উপকূলীয় ও দক্ষিণ অংশের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে সরকার। আকাশের মুখ ভার। বৃষ্টি হচ্ছে। ফলে দিওয়ালী যে তাঁদের মাটি হতে চলেছে সে বিষয়টা মোটামুটি পরিস্কার হয়ে গেছে সেখানকার স্থানীয় মানুষের। বরং তাঁরা এখন আতঙ্কিত কিয়ার আছড়ে পড়লে তা কতটা ক্ষতি করতে চলেছে তা নিয়ে।

দিওয়ালীর আনন্দ যখন শনিবার সন্ধে থেকেই দেশের বিভিন্ন প্রান্তকে গ্রাস করেছে। মানুষ যখন দেশের অন্যতম উৎসবের আনন্দে আত্মহারা হতে শুরু করেছেন। হৈচৈ, আলো, দিয়া, আতসবাজি, খাওয়া দাওয়া, বাড়ি সাজানো, রঙ্গোলী সব মিলিয়ে উৎসবের পারদ চড়চড় করে চড়ছে, ঠিক তখনই কর্ণাটকের বড় অংশ প্রবল বৃষ্টিতে প্রমাদ গুনছে। কিয়ার সমুদ্রে অবস্থান করছে, কিন্তু তার প্রভাবে শনিবার সময় যত গড়িয়েছে ততই বৃষ্টির তেজ বেড়েছে। হাওয়ার গতি বেড়েছে। অনেক নিচু এলাকা শনিবারই জলের তলায় চলে গেছে।

রাজ্য সরকারের তরফে সমুদ্রের ধারে বসবাসকারী মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে। কর্ণাটক লাগোয়া আরব সাগর উত্তাল অবস্থায় রয়েছে। রবিবার স্থলভূমিতে প্রবেশ করার পর কিয়ার কী তাণ্ডব দেখায় তা নিয়ে শঙ্কিত সরকার থেকে সাধারণ মানুষ। সব ধরণের উদ্ধারকাজের জন্য তৈরি রয়েছে রিলিফ টিম। উৎসব এখন মাথায় উঠেছে কর্ণাটক প্রশাসন ও বাসিন্দাদের। তাদের কাছে এখন আতঙ্কের আর এক নাম কিয়ার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026