National

মেঘে ছাইছে বঙ্গের আকাশ, মুখ ঘোরাচ্ছে জাওয়াদ

শুক্রবার থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। একই অবস্থা দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। শনিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা। এদিকে মুখ ঘোরাচ্ছে জাওয়াদ।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে জাওয়াদ নামে ঝাঁপিয়ে পড়তে চলেছে স্থলভাগে। শনিবারই তা আছড়ে পড়ার কথা।

প্রথমে জানা যাচ্ছিল জাওয়াদ আছড়ে পড়তে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার কাছে। এখন তার অবস্থান ও গতিপ্রকৃতি দেখে আবহবিদরা মনে করছেন তা কিছুটা মুখ ঘোরাতে পারে।

সেক্ষেত্রে পুরী জেলার ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। তাই ওড়িশা সরকার আগাম সতর্কতা জারি করেছে।

উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরানো শুরু হয়েছে। বিশেষত কাঁচা বাড়িতে থাকা মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

সমুদ্রের ধারে থাকলেই যে সকলকে সরানো হবে তা নয়। কারণ ওই ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও তার সর্বোচ্চ ঝড়ের গতি থাকবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফলে পাকা বাড়িতে থাকা মানুষজনকে সরাচ্ছে না প্রশাসন।

জাওয়াদের প্রভাব যে এ রাজ্যেও পড়বে তা আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। শনিবার থেকেই উপকূলীয় জেলাগুলিতে প্রবল বৃষ্টি শুরু হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ইঙ্গিত শুক্রবার থেকেই পেতে শুরু করেছেন সকলে।

শুক্রবার সকালে ভাল রোদ থাকলেও দুপুর থেকে কলকাতার আকাশে মেঘের সঞ্চার শুরু হয়। যা ক্রমশ ঘন হয়েছে। কলকাতা বলেই নয়, দক্ষিণবঙ্গের অনেক জেলার আকাশেই এদিন মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কন্যা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026