State

দিঘা, মন্দারমণি, তাজপুরে ব্যাপক সতর্কতা, পর্যটকদের সমুদ্রের ধারে যেতে মানা

বাঙালির সমুদ্র দর্শন বা সমুদ্রের জলে কিছুটা ঝাঁপাইঝোরার জন্য আদি, অনন্ত ও অকৃত্রিম স্থান ছিল দিঘা। পরে মন্দারমণি, তাজপুরের মত জায়গাগুলো নাম করে। সেখানেও পর্যটকরা ভিড় জমাতে থাকেন। সেই প্রবণতা এখনও রয়েছে। ২টো দিনের ছুটি পেলেও দিঘা বা মন্দারমণিতে টুক করে ঘুরে আসা। ফলে এখানে সারা বছরই ভিড় লেগে থাকে। যেহেতু পর্যটকরা ভিড় জমান তাই দিঘা, মন্দারমণি বা তাজপুর সহ বাংলার উপকূলীয় এলাকায় যেখানেই পর্যটকরা আসেন সেখানেই প্রবল সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কোনওভাবেই পর্যটকদের সমুদ্রের ধারে যেতে দেওয়া হচ্ছেনা।

ওড়িশায় আগামী শুক্রবার ঝাঁপিয়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ফণী’। যার প্রবল ঝপটা সহ্য করতে হবে পশ্চিমবঙ্গকেও। রাজ্যের দক্ষিণভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শেষটা বৃষ্টিতেই কাটবে বলে মনে করছেন আবহবিদেরা। এই অবস্থায় খোদ পুরীর মত পর্যটনক্ষেত্রই ফাঁকা করে দেওয়া হয়েছে। ফলে তার কাছাকাছি রাজ্যের সমুদ্রধারের পর্যটন ক্ষেত্রে সতর্কতা হবে না তা হতেই পারেনা। প্রশাসনও তৎপর। দিঘায় সমুদ্রে নামা দূরে থাক সমুদ্রের কাছেও যেতে দেওয়া বন্ধ হয়েছে। পর্যটকদের বারবার সতর্ক করা হচ্ছে।

যত স্থলভাগের দিকে ঘেঁষছে ফণী ততই সমুদ্র উত্তাল হচ্ছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার ওড়িশা থেকে মাত্র ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ফণী। পশ্চিমবঙ্গ থেকে ১ হাজার কিলোমিটার দূরে। এই অবস্থায় বুধবার থেকেই উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া টের পাওয়া যাচ্ছে। যা বৃহস্পতিবার আরও বাড়বে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026