National

যেকোনও মুহুর্তে আছড়ে পড়বে ফণী, মোকাবিলায় বন্দরে বন্দরে তৈরি নৌসেনার জাহাজ

প্রবল ঘূর্ণিঝড় ফণী এখন বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। ক্রমশ তা অগ্রসর হবে ভারতের পূর্ব উপকূলে। তারপর ঝাঁপিয়ে পড়বে স্থলভাগে। ফণীর যে তাণ্ডব আবহাওয়া দফতর আশঙ্কা করছে তার জন্য ইতিমধ্যেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের জন্য ত্রাণ তৈরি রাখতে আগাম আর্থিক সাহায্য পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে প্রতিটি রাজ্যই তৈরি হচ্ছে ফণী মোকাবিলায়।

ফণী মোকাবিলায় তৈরি থাকছে নৌসেনাও। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে সাহায্যের জন্য নৌসেনার জাহাজগুলি তৈরি। বিশাখাপত্তনম, চেন্নাই সহ বিভিন্ন বন্দরে নৌসেনার জাহাজ একদম প্রস্তুত অবস্থায় রয়েছে। ফণীর তাণ্ডবের জেরে যেকোনও অবস্থায় উদ্ধারকাজ, চিকিৎসা সংক্রান্ত সাহায্য, খাবার পৌঁছে দেওয়া, জামাকাপড়, ত্রিপল, তাঁবু সহ যে কোনও ধরণের সাহায্যে প্রস্তুত নৌসেনার জাহাজগুলি। জাহাজে তৈরি চিকিৎসকেরাও।

আরাকোনাম বন্দরে দাঁড়িয়ে আছে আইএনএস রাজালি, বিশাখাপত্তনমে আইএনএস দেগা। নৌসেনাও যে কোনও পরিস্থিতিতে উদ্ধারে প্রস্তুত হয়ে আছে। প্রতিটি জাহাজে ডুবুরি রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এখন ফণী কখন আঘাত হানে সেটাই দেখার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026