National

তেড়ে আসছে ফণী, পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যকে অর্থসাহায্য পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক

প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে ‘ফণী’। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে ক্রমশ শক্তি বাড়িয়ে এখন ফণী এক ভয়ংকর ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করেছে। এবার আস্তে আস্তে সরে এসে সাগর ছেড়ে স্থলভূমিতে আছড়ে পড়বে ফণী। আর একবার স্থলভূমিতে প্রবেশ করলে তার তাণ্ডবের শিকার হতেই হবে মানুষকে। ফণীর তছনছ থেকে বাঁচতে ও প্রয়োজনীয় ত্রাণের বন্দোবস্ত আগে থেকেই করে রাখতে ৪ রাজ্যকে অর্থ সাহায্য পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। যারমধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে।

পশ্চিমবঙ্গের জন্য ২৩৫ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়া তামিলনাড়ুর জন্য ৩০৯ কোটি টাকা, অন্ধ্রপ্রদেশের জন্য ২০০ কোটি টাকা ও ওড়িশার জন্য ৩৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ঘূর্ণিঝড় ফণী এখন বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ফলে তা এই উপকূলীয় রাজ্যগুলিতে বড় প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গেও ফণীর প্রভাবে ঝড়-বৃষ্টির হবে বলেই মনে করছেন আবহবিদেরা। ফণীর প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়াও বইবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026