State

স্থলভাগে প্রবেশ করেই তাণ্ডব শুরু করল বুলবুল

রাত ৮টা থেকেই সাগরদ্বীপ, বকখালি সহ বিস্তীর্ণ এলাকায় ঝড়ের দাপট শুরু হয়ে গিয়েছিল। তখনই ঢুকে পড়ে ঝড়ের একদম সামনের দিক। তার কিছু পরেই আরও বেড়ে যায় ঝড়ের গতি। তখন ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে থাকে ঝড়। ঝড়ের ধাক্কায় অগুন্তি গাছ ভেঙে পড়তে থাকে। পূর্ব মেদিনীপুরের বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হয়। মেদিনীপুরের নয়াচর, নন্দীগ্রাম, খেজুরি সহ অন্যান্য এলাকা ঝড়ের কোপে পড়ে। বুলবুল তাণ্ডব চালাতে থাকে এসব এলাকায়। প্রচুর কাঁচা বাড়ি ভেঙে পড়তে থাকে। মানুষ প্রবল আতঙ্কের মধ্যে পড়েন। এদিকে ক্রমে ঝড় এগোতে থাকে সুন্দরবন হয়ে।

বুলবুল পুরোপুরি স্থলভাগে প্রবেশ করতে রাত প্রায় ১২টার কাছ হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এখন বুলবুল তাণ্ডব চালাতে চালাতে স্থলভাগে প্রবেশ করেই চলেছে। উপকূলীয় এলাকায় ধ্বংসলীলা চলছে এটা পরিস্কার হলেও ক্ষয়ক্ষতি কত তা এখনও পরিস্কার নয়। রাতের অন্ধকার হওয়ায় সমস্যা আরও বেশি বেড়েছে। এই ঝড় এদিন সারারাত ধরেই এই রাজ্যের ওপর প্রভাব ফেলতে থাকবে। কলকাতা কোর এলাকায় না পড়লেও ঝড়ের সর্বোচ্চ গতি থাকবে ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

সম্পূর্ণ পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্য সরকার। নবান্ন খোলা রয়েছে কন্ট্রোল রুম। সেখানে নিজে বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। রাতে সেখানেই থাকছেন তিনি। এদিকে ঝড় যেখানে যেখানে এসে পৌঁছচ্ছে সেখানেই তাণ্ডব চালাচ্ছে। যদিও তা অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে আপাতত শক্তি কমে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে। বুলবুল যত স্থলভাগে প্রবেশ করবে এবং অবস্থান করবে ততই তার শক্তি কমবে। তবে এখন সবে স্থলভাগে প্রবেশের সময়টা উপকূলে প্রবল তাণ্ডব চালাচ্ছে এই ঝড়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026