State

বুলবুল আসছে, দেড় লক্ষ মানুষকে সরাল প্রশাসন

প্রায় দেড় লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে রাখার বন্দোবস্ত করল প্রশাসন। দেওয়া হল শুকনো খাবার। মূলত উপকূলীয় এলাকা থেকেই মানুষজনকে সরানো হয়েছে। বহু এলাকা ফাঁকা হয়ে গেছে। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ করল প্রশাসন। এদিকে শনিবার যত বিকেল গড়িয়েছে ততই প্রবল হয়েছে উপকূলীয় এলাকায় হাওয়ার বেগ। প্রবল ঝোড়ো হাওয়া। তারসঙ্গে প্রবল বৃষ্টি চলছে। যেমন বেড়ে চলেছে ঝড়ের দাপট। তেমনই বাড়ছে তাল মিলিয়ে বৃষ্টি। সমুদ্র তীরবর্তী এলাকায় বিকেলের পর এদিন অধিকাংশ জায়গায় স্থানীয় মানুষেরও দেখা মেলেনি। দোকানপাট বন্ধ। খাঁ খাঁ করছে চত্বর। শুধু একটানা ঝড় আর বৃষ্টির আওয়াজ।

বুলবুল যেভাবে এগোচ্ছে তাতে তা মোটামুটি ৮টার পর যে কোনও মুহুর্তে সুন্দরবনের ওপর আছড়ে পড়তে পারে। সুন্দরবনের যে অংশ ভারতে রয়েছে সেই অংশ এবং বাংলাদেশেরও সুন্দরবন লাগোয়া এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বুলবুল। স্থলভাগে ঢোকার পর প্রায় ঘণ্টা তিনেক ধরে সেটি স্থলভাগে প্রবেশ করতে থাকবে। সমুদ্রে থেকে পুরোপুরি স্থলভাগে প্রবেশ করতে সময় লাগবে প্রায় ৩ ঘণ্টা।

স্থলভাগে প্রবেশ করে কিন্তু ক্রমশ দুর্বল হতে থাকবে বুলবুল। অতি প্রবল ঘূর্ণিঝড়ের দাপট কমতে থাকবে। ঝড়ের গতিও কমতে থাকবে। তবে বৃষ্টি থাকবে। কলকাতায় আসতে আসতে বুলবুলের গতি কমে ৫০ থেকে ৬০ কিলোমিটার হয়ে যাবে। অথচ যখন তা স্থলভাগে প্রবেশ করবে তখন তার গতি থাকবে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টার মত। ফলে তার প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল ধ্বংসলীলার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উপকূলীয় এলাকার অনেক জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026