National

আরও চরম আকার নিচ্ছে বিপর্যয়, ৩ রাজ্যকে সতর্ক করল হাওয়া অফিস

বিপর্যয় যে কতটা বিপর্যয় ডেকে আনতে পারে তা এখনও পরিস্কার নয়। তবে বিপর্যয়ের কারণে ৩ রাজ্যকে সতর্ক করল আবহাওয়া দফতর।

বিপর্যয় আরও শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নিতে চলেছে। এখন তা সমুদ্রের ওপরই অবস্থান করছে। এগোচ্ছে উত্তর ও উত্তর পূর্ব অভিমুখে। তবে অতি ধীর গতিতে। ক্রমে তা গতি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসবে।

স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতি হতে পারে প্রায় ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আরবসাগরের ওপর বেড়ে ওঠা বিপর্যয়ের জন্য বর্ষার ভারতে প্রবেশ কিছুটা হলেও ধাক্কা খেয়েছে।

তবে কেরালায় বর্ষা শুক্রবারই প্রবেশ করেছে। কিন্তু সেই বর্ষা এখনও বিপর্যয়ের জন্য ধীরে ঢুকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

বিপর্যয় শক্তি বাড়াতে থাকায় এবং তার গতিমুখ মোটামুটি আন্দাজ করতে পারায় আবহাওয়া দফতর ৩টি রাজ্যকে সতর্ক করেছে। ঝড়ের চেয়েও প্রবল বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করেছে তারা।

সেই ৩টি রাজ্য হল গোয়া, কর্ণাটক এবং মহারাষ্ট্র। গুজরাট দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বিপর্যয় বলেও মনে করা হচ্ছে।

আরবসাগরে সাধারণত কমই ঘূর্ণিঝড় তৈরি হয়। সে তুলনায় বঙ্গোপসাগর অনেক বেশি ঘূর্ণিঝড়ের জন্ম দেয়। তাদের ভয়ংকরতাও শিউরে ওঠার মত হয়।

তবে এবার আরবসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয় কতটা বিপর্যয় ডেকে আনে এবং কোথায় কোথায় ডেকে আনে সেদিকে কড়া নজর রেখেছেন আবহবিদেরা।

প্রসঙ্গত বিপর্যয় নামটি দিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলি ঘুরিয়ে ফিরিয়ে এই অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026