National

ধেয়ে আসছে বিপর্যয়, সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

ক্রমশ এগিয়ে আসছে বিপর্যয়। বিপর্যয় ঘটাতে তার শক্তিও অনেকটাই বেড়েছে। তাই এবার বিশেষ কিছু জায়গায় সতর্কতাও জারি করল আবহাওয়া দফতর।

শক্তি বৃদ্ধির কাজটা চলছিল। প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ, এখন তা পরিণত হল শক্তিশালী ঘূর্ণিঝড়ে। যা বিপর্যয় নাম নিয়ে ধেয়ে আসছে স্থলভাগের দিকে। যার প্রভাব পড়তে চলেছে গুজরাটে।

প্রধানত উত্তর গুজরাটে এর প্রভাব বেশি হবে বলে মনে করছেন আবহবিদেরা। গুজরাটের বন্দরগুলিকে ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠানো হয়েছে। তাদের আগাম তৈরি থাকতেও বলা হয়েছে। যাতে বিপর্যয়ের বিপর্যয় বড় কোনও ক্ষতি না করতে পারে।

প্রথমে মনে করা হচ্ছিল যে বিপর্যয় পাকিস্তানের দিকে চলে যেতে পারে। এখন তা অতটা মুখ না ঘুরিয়ে গুজরাট দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। যার প্রভাব পশ্চিম উপকূলে পড়বে বলেই পূর্বাভাস।

ক্রমে আরবসাগরের ওপরই বিপর্যয় আরও শক্তি বাড়িয়ে ২ থেকে ৩ দিনের মধ্যে ভয়ংকর হয়ে উঠবে। ১৩৫ থেকে ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে, যেখানে ঝড়ের সর্বোচ্চ গতি পৌঁছে যেতে পারে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ঝড়ের এমন দমকা ধাক্কা বড় ক্ষতির কারণ হতেই পারে।

বিপর্যয়ের গতিবিধির ওপর নজর রাখছেন আবহবিদেরা। পাশাপাশি বিপর্যয়ের জেরে ক্রমে পিছিয়ে যাচ্ছে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ। সহজ কথায় বর্ষার প্রবেশ। বর্ষা বিপর্যয়ের প্রভাবে আরও ২ থেকে ৩ দিন পর ঢুকতে পারে বলেই ধারনা বিশেষজ্ঞদের।

এদিকে বিপর্যয়ের কথা মাথায় রেখে কোঙ্কণ উপকূল জুড়ে মৎস্যজীবীদের আরবসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026