Kolkata

আম্ফানের প্রলয়ে তছনছ কলকাতা

এমন ঝড় আগে দেখেনি কলকাতা। ধ্বংসলীলার চেহারাও সাংঘাতিক। বৃহস্পতিবার ভোর থেকে স্পষ্ট সেই ছবি।

কলকাতা : গোটা কলকাতাটার ওপর দিয়ে যে প্রলয় বয়ে গেছে তা বৃহস্পতিবার সকালের আলো ফোটার পরই টের পেল কলকাতা। টের পেল প্রশাসনও। কারণ গত রাতে কিছু জায়গায় কাজ শুরু হলেও ছবিটা এতটাও পরিস্কার ছিলনা। বৃহস্পতিবার সকাল থেকে স্পষ্ট হতে শুরু করে চেহারা। গোটা শহরটা কার্যত একটা ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। অনেক রাস্তায় জল দাঁড়িয়ে আছে। অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে। বেশ কিছু এলাকায় পুরনো বাড়ির পাঁচিল, দেওয়াল ভেঙে পড়েছে।

শহরের অনেক রাস্তার ওপর গাছ পড়ে সেসব রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ। সিআইটি রোড, বিটি রোড, যশোর রোড, চিত্তরঞ্জন এভিনিউ সহ অনেক রাস্তার ওপর গাছ পড়েছে। গাছ কেটে সেসব রাস্তা সাফ করার কাজ সকাল থেকেই শুরু হয়। অনেক বাড়িতে জল ঢুকে গেছে। অলিগলির মধ্যেও পরিস্থিতি শোচনীয়। কোথাও গাছ পড়েছে। কোথাও টিনের চালা পড়ে আছে। কোথাও জলের ট্যাঙ্ক ছাদ থেকে ভেঙে পড়েছে রাস্তায়। তারমধ্যে চিন্তা বাড়াচ্ছে বিদ্যুতের ছেঁড়া তার।

বেহালা, রিজেন্ট পার্ক, পর্ণশ্রীতে কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কোথাও গাছ পড়ে মৃত্যু হয়েছে মানুষের। ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে অনেক মানুষ আম্ফানের প্রলয়ে কমবেশি আহত হয়েছেন। অনেকের বাড়ির জানালা ভেঙেছে ঝড়। অনেকের বাড়ির একতলা এখনও জলের তলায়। পুরসভার তরফে কাজ চলছে পরিস্থিতি স্বাভাবিক করার। তবে শহরটার যা পরিস্থিতি তাতে এ শহরকে পুরনো অবস্থায় ফেরত আনা একদিনের কাজ নয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026