National

প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা, সতর্ক করল আবহাওয়া দফতর

বুধবার সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। নিচু এলাকায় জল ঢুকতে পারে বলেই সতর্ক করা হয়েছে।

নয়াদিল্লি : বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন আম্ফান। তার তাণ্ডবলীলা যে ভয়ংকর হতে চলেছে সে বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

সাইক্লোনটি যখন স্থলভাগে প্রবেশ করবে তখন তার সর্বনিম্ন গতি থাকবে ১৬৫ থেকে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। আর সর্বোচ্চ গতি থাকবে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা তাণ্ডব চালানোর জন্য যথেষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে আম্ফানের তাণ্ডবে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। সেই জলোচ্ছ্বাস উপকূলীয় নিচু এলাকাগুলিকে প্লাবিত করতে পারে। সেখানে জল ঢুকতে পারে। এমনটা আয়লার সময়েও দেখা গিয়েছিল। যা সেখানকার বাসিন্দাদের জন্য চিন্তার। এদিকে আম্ফানের প্রভাবে কলকাতাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

এদিন মুখ্যমন্ত্রী আম্ফান মোকাবিলায় একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। সেখানে তিনি একটি টাস্ক ফোর্সও গঠন করেছেন। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জেনেছেন সেখানে প্রস্তুতি কতটা।

এদিকে আম্ফান মোকাবিলায় এনডিআরএফ দলও তৈরি রয়েছে। এসডিআরএফ-এর দলও তৈরি রয়েছে বিভিন্ন জায়গায়। মৌসম ভবন কিন্তু জানিয়েছে আম্ফানের তাণ্ডবলীলা ভয়ংকর হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026