Kolkata

উদ্ধারকাজে সেনা, ওড়িশা পাঠাল ৫০০ জনের দল

আম্ফান বিধ্বস্ত বাংলায় ৫০০ জনের দল পাঠাল ওড়িশা। ৩০০ জন দমকলকর্মী ও ১০টি ওড়িশা বিপর্যয় মোকাবিলা বাহিনী।

কলকাতা : মুখ্যমন্ত্রী এদিন কাকদ্বীপের সভায় জানিয়েই ছিলেন যে গাছ এত পড়েছে যে তা কেটে দ্রুত সাফ করতে ওড়িশার কাছে সাহায্য চাওয়া হয়েছে। বিশেষ করে গাছ কাটার জন্য লোক দরকার বলে জানানো হয়েছে। এদিনই আবার ওড়িশা সরকার আম্ফান বিধ্বস্ত বাংলায় উদ্ধারকাজে সাহায্যের জন্য ৫০০ জনের দল পাঠিয়েছে। এর মধ্যে রয়েছেন ৩০০ জন দমকলকর্মী। আর ১০টি ওড়িশা ডিজাস্টার ব়্যাপিড অ্যাকশন ফোর্স। মূলত এঁরা গাছ কেটে কীভাবে অনেক রাস্তা সাফ করা যায় তা দেখবে।

ওড়িশা ঝড় ঝাপটা বারবার সামলায়। ঝড়ের ঝাপটা সামলানোর অভিজ্ঞতা তাদের বেশি। সেই অভিজ্ঞতাই কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আম্ফান বিধ্বস্ত পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে বলে মনে করা হচ্ছে। যে দল এদিন ওড়িশা থেকে এসেছে তাদের সঙ্গে রয়েছে গাছ কাটার জন্য আধুনিক কাটিং যন্ত্রপাতি। গাছ পড়ে যেসব রাস্তা বন্ধ সেসব রাস্তা দ্রুত গাছ সরিয়ে স্বাভাবিক করার চেষ্টা করবে এই দল।

রাজ্য সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে ও উদ্ধারকাজে গতি আনতে সেনার সাহায্যও চেয়ে পাঠিয়েছিল। সেইমত এদিন সেনাও পাঠিয়েছে কেন্দ্র। কলকাতা ও তার আশপাশের এলাকাকে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরাতে সেনা কাজ করবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক করতে আরও এনডিআরএফ এসেছে এদিন।

এক দক্ষিণ ২৪ পরগনাতেই ১০ লক্ষ গাছ ভেঙে পড়েছে। বহু এলাকা বিদ্যুৎহীন। জল নেই। বহু মানুষ দুর্গত। সেনা, এনডিআরএফ সহ নানা সাহায্য এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। এদিকে ৩ দিন পরও ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপকূলীয় এলাকার অনেক জায়গায় পৌঁছতে পারেনি প্রশাসনিক দল।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026